IPL 2026

কোহলির এক মন্ত্রেই বেঙ্গালুরুকে জেতাতে পেরেছেন, স্বীকার পাড়িক্কলের, এখনও বিরাটই ভরসা আরসিবি-র

হায়দরাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়ে নজর কেড়ে নিয়েছেন দেবদত্ত পাড়িক্কল। ম্যাচের পর তিনি জানিয়েছেন, বিরাট কোহলির একটি কথাই তাঁকে উদ্বুদ্ধ করেছে। কোহলিকে নিয়ে কী বলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:০০
cricket

দেবদত্ত পাড়িক্কল (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। ছবি: পিটিআই।

হায়দরাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়ে নজর কেড়ে নিয়েছেন দেবদত্ত পাড়িক্কল। ম্যাচের পর তিনি জানিয়েছেন, বিরাট কোহলির একটি কথাই তাঁকে উদ্বুদ্ধ করেছে। দলে কোহলির প্রভাব এবং উজ্জ্বল উপস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, এ বারও কোহলির উপরেই ভরসা রাখছে বেঙ্গালুরু।

Advertisement

শনিবার আগ্রাসী খেলে ৩১ বলে ৬২ রানের ইনিংস খেলেন পাড়িক্কল। তিনি বলেন, “ব্যাট করতে নামার সময় বিরাট ভাই বলেছিল রান রেট উপরে রাখতে এবং বোলারদের চাপে রাখতে। আমার কাজ ছিল ঝুঁকি নিয়ে শট খেলে বিরাট ভাইয়ের চাপ কমানো।”

শুরুতে ফিল সল্টকে হারালেও কোহলির সঙ্গে জুটি বেঁধে পাড়িক্কল কখনও রান রেট বাড়তে দেননি। তাঁর কথায়, “কোহলির উপস্থিতিই আমার সব চাপ কমিয়ে দিয়েছিল। খোলামনে খেলতে পেরেছি। আমরা জানতাম হায়দরাবাদের বোলিং অত শক্তিশালী নয়। তাই মসৃণ ভাবে রান তাড়া করতে খুব একটা সমস্যা হবে না। সল্টকে হারালেও হায়দরাবাদকে চাপে রাখা দরকার ছিল যাতে ওরা ম্যাচে না ফিরতে পারে। সেটা ভাল ভাবেই করেছি আমরা।”

চলতি আইপিএলে ভাল খেলে জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন পাড়িক্কল। প্রথম ম্যাচেই মন জয় করেছেন। নিজের বদলে যাওয়ার নেপথ্যে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং মেন্টর দীনেশ কার্তিককে কৃতিত্ব দিয়েছেন তিনি।

পাড়িক্কলের কথায়, “আমার খেলার উন্নতির নেপথ্যে ফ্লাওয়ার এবং কার্তিক রয়েছেন। আমাকে নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কাজটা সহজ ছিল না। অনেক কিছু বদলাতে হয়েছে। শুধু টেকনিক্যাল নয়, মানসিক পরিবর্তনও করতে হয়েছে।”

Advertisement
আরও পড়ুন