IPL 2026

সলমন খানের কাছে ক্ষমা চাইলেন রাজস্থানের ক্রিকেটার! আইপিএলে পঞ্জাবকে হারানোর পরেই বললেন, ‘সরি ভাই’

আইপিএলে মঙ্গলবার থেমে গিয়েছে পঞ্জাবের জয়ের দৌড়। রাজস্থানকে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোনোভান ফেরেরা। ম্যাচের পর তিনি ক্ষমা চেয়ে নিলেন বলিউড অভিনেতা সলমন খানের কাছে। কেন এই কাজ করেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৬
cricket

(বাঁ দিকে) সলমন খান। ডোনোভান ফেরেরা (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে মঙ্গলবার থেমে গিয়েছে পঞ্জাবের জয়ের দৌড়। রাজস্থান জিতেছে ৬ উইকেটে। দলকে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোনোভান ফেরেরা। তিনি ২৬ বলে অপরাজিত ৫২ রান করেছেন। ম্যাচের পর তিনি ক্ষমা চেয়ে নিলেন বলিউড অভিনেতা সলমন খানের কাছে। কেন এই কাজ করেছেন তিনি?

Advertisement

রাজস্থানের জয়ের পর দলের তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে ফেরেরারে হিন্দিতে বলতে শোনা গিয়েছে, “সরি ভাই, আজ নেহি।” আসলে সলমনের ১২ বছর পুরনো একটি পোস্টকে উদ্ধৃত করে এই কাজ করেছে রাজস্থান। ২০১৪ সালের সেই পোস্টে সলমন লিখেছিলেন, “জ়িন্টার (পঞ্জাবের মালিক প্রীতি জ়িন্টা) দল জিতেছে?” সেই ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল পঞ্জাব। সেই পোস্ট উল্লেখ করেই পঞ্জাবকে খোঁচা দিয়েছে রাজস্থান।

পঞ্জাবের তোলা ২২২ রান তাড়া করতে নেমে শেষ ৬ ওভারে রাজস্থানের দরকার ছিল ৭১ রান। ফেরেরার ইনিংসের সৌজন্যে ম্যাচ জেতে রাজস্থান। সঙ্গে ছিলেন শুভম দুবে। তিনি ১২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। তার আগে বৈভব সূর্যবংশী (১৬ বলে ৪৩) এবং যশস্বী জয়সওয়াল (২৭ বলে ৫১) রাজস্থানের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন।

ফেরেরা-শুভমের জুটি মেরেছে পাঁচটি ছয়। ফলে পঞ্জাবের যুজবেন্দ্র চহল (৩/৩৬) এবং হরপ্রীত ব্রার (০/২৫) ভাল বল করলেও লাভ হয়নি। অর্শদীপ সিংহ ৪ ওভারে ৬৮ এবং লকি ফার্গুসন ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন। পেসারদের খারাপ বোলিংয়ের কারণে হারতে হয়েছে পঞ্জাবকে।

Advertisement
আরও পড়ুন