IPL 2026

আইপিএলে টানা তিন ম্যাচে ব্যর্থ সঞ্জু আইসিসি-র পুরস্কারের দৌড়ে! লড়াই বুমরাহের সঙ্গে

আইপিএলে একটানা ব্যর্থ হয়েছেন। নতুন দল চেন্নাইয়ের হয়ে তিনটি ম্যাচেই রান পাননি। সেই সঞ্জু স্যামসন হঠাৎই আইসিসি-র পুরস্কার পাওয়ার দৌড়ে চলে এলেন। তাঁর লড়াই সতীর্থ জসপ্রীত বুমরাহের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৪৪
cricket

জসপ্রীত বুমরাহ (বাঁ দিকে) এবং সঞ্জু স্যামসন। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে একটানা ব্যর্থ হয়ে চলেছেন তিনি। নতুন দল চেন্নাইয়ের হয়ে তিনটি ম্যাচেই বড় রান করতে পারেননি। সেই সঞ্জু স্যামসন হঠাৎই আইসিসি-র পুরস্কার পাওয়ার দৌড়ে চলে এলেন। তাঁকে লড়তে হবে জসপ্রীত বুমরাহের সঙ্গে।

Advertisement

প্রতি মাসে সেরা ক্রিকেটারকে পুরস্কার দেয় আইসিসি। সংশ্লিষ্ট মাসে সবচেয়ে ভাল খেলা ক্রিকেটারকে এই পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কার পাওয়ার মনোনয়নের তালিকায় রয়েছে সঞ্জু এবং বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁদের বেছে নেওয়া হয়েছে। ব্যাটারের তালিকায় সঞ্জু, বুমরাহের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কোনর এস্থারহুইজ়েন। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ভাল খেলেছিলেন তিনি।

সঞ্জু বিশ্বকাপের গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু নকআউটে টানা সুযোগ পেয়ে প্রতিটি ম্যাচই কাজে লাগান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে অপরাজিত ৯৭, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৮৯ এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৮৯ করেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও পান তিনি।

বুমরাহ বিশ্বকাপে সাতটি উইকেট পেয়েছিলেন। ১২ গড় এবং ৭ ইকনমি রেট ছিল তাঁর। ওয়েস্ট ইন্ডিজ় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মোট তিনটি উইকেট পেয়েছিলেন। ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নেন চারটি উইকেট।

Advertisement
আরও পড়ুন