IPL 2026

আইপিএলের আগে সাত কেজি ওজন কমে গিয়েছিল শ্রেয়সের, গত বারের ব্যর্থতা ভুলে এ বার ট্রফি জিততে মরিয়া পঞ্জাবের অধিনায়ক

পঞ্জাব কিংসকে আইপিএলের ফাইনালে তুললেও গত বছর অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল শ্রেয়স আয়ারের। এর পর দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। সব পেরিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরছেন শ্রেয়স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:০৭
cricket

শ্রেয়স আয়ার। ছবি: সমাজমাধ্যম।

পঞ্জাব কিংসকে আইপিএলের ফাইনালে তুললেও গত বছর অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল শ্রেয়স আয়ারের। এর পর দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। সব পেরিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরছেন শ্রেয়স। এ বার তিনি অধরা ট্রফি ছুঁতে মরিয়া। জানিয়েছেন, চোটের কারণে সাত কেজি ওজন কমেছিল তাঁর।

Advertisement

আইপিএলের আগে শ্রেয়স বলেছেন, “চোট সারিয়ে ফেরা যে কোনও সময়েই কঠিন। সাত কেজি ওজন কমে গিয়েছিল। খুব গুরুতর চোট ছিল। শেষ পর্যন্ত গত দু’মাসে নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে এনেছি।”

শ্রেয়সের সংযোজন, “ওই সাত কেজি ওজন ফেরানো খুব কঠিন ছিল। তবে আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এটাও এক ধরনের চ্যালেঞ্জ ছিল আমার কাছে। সেই পর্ব পেরিয়ে আসতে পেরে তৃপ্ত। আবার পঞ্জাবের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।”

গত বার রানার্স হওয়ার পর এ বার যে প্রত্যাশা বেশি থাকবে তা জানেন শ্রেয়স। তাঁর আশা এ বার আরও ভাল ফল করবে দল। শ্রেয়স বলেছেন, “প্রত্যাশা অনেক বেশি। এই চ্যালেঞ্জটাও আমাদের নিতে হবে। গুরুত্বপূর্ণ হল, মাঠে নামলে জিততেই হবে। আমার চোখ এখন ট্রফিতে।”

সাফল্য পেতে গেলে দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন শ্রেয়স। তাঁর মতে, ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে হবে। পঞ্জাবের অধিনায়ক বলেছেন, “আগামী দু’মাস একটা পরিবারের মতো থাকতে হবে। যত বেশি একে অপরের সঙ্গে সময় কাটাব তত ভাল জানতে পারব। এখনই বন্ধুত্ব তৈরি করার আসল সময়। বেশির ভাগ সময়টাই হোটেলের ঘরে কাটাই। ফিফা বা অন্যান্য গেম খেলি। পরিকল্পনা তৈরি হয় ম্যাচের দু’দিন আগে থেকে। কিন্তু মাঠের বাইরের বন্ধুত্ব ভাল হলে মাঠেও তার প্রভাব পড়ে।”

Advertisement
আরও পড়ুন