IPL 2026

আইপিএল শুরুর চার দিন আগে চেন্নাইয়ে সই কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের, এলিসের পরিবর্তে ধোনির দলে নতুন জোরে বোলার

চোটের জন্য এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস। অস্ট্রেলিয়ার জোরে বোলারের পরিবর্ত হিসাবে তাঁর দেশেরই এক বোলারকে নিল চেন্নাই সুপার কিংস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:১২
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর আগে চোট-আঘাতে বিব্রত দলগুলি। একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছেন। তেমনই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন না নাথান এলিস। আইপিএল শুরুর চার দিন আগে অস্ট্রেলিয়ার জোরে বোলারের পরিবর্ত খুঁজে নিল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।

Advertisement

জোরে বোলিং আক্রমণ নিয়ে দিশাহারা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। দলের প্রথম সারির তিন জোরে বোলারের খেলার সম্ভাবনা নেই। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে নিয়েও অনিশ্চয়তা অব্যাহত। এই পরিস্থিতিতে কেকেআর কর্তৃপক্ষ যখন পরিবর্ত ক্রিকেটারের খোঁজে হন্যে, তখনই কলকাতার প্রাক্তন এক বোলারকে তুলে নিলেন চেন্নাই কর্তৃপক্ষ। চোটের জন্য আইপিএল খেলতে পারবেন না এলিস। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ারই স্পেনসার জনসনকে সই করাল চেন্নাই। জনসনকে ১.৫ কোটি টাকায় নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জনসন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮টি উইকেট রয়েছে তাঁর। ৩০ বছরের জোরে বোলার গত মরসুমে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন। ২০২৪ সালে তিনি ছিলেন গুজরাত টাইটান্সে। আইপিএলে ন’টি ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ৫। কয়েক দিনের মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনিদের দলে যোগ দেবেন জনসন।

Advertisement
আরও পড়ুন