IPL 2026

বেঙ্গালুরুকে হারিয়েই কোহলির সই নিতে ছুটল বৈভব, টুপিতে চার শব্দের বার্তা লিখে দিলেন বিরাট

এই প্রথম কোহলির সঙ্গে সাক্ষাৎ হল বৈভবের। গত বছর যখন আইপিএলে তার অভিষেক হয়েছিল, তার আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচই খেলা হয়ে গিয়েছিল রাজস্থানের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১১:৪৩
Virat Kohli and Vaibhav Sooryavanshi

বৈভবের টুপিতে কোহলির সই করা বার্তা। সঙ্গে কমলা টুপি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

রাজস্থান রয়্যালসের টুপিটা আর কোনও দিনই হয়তো পরবে না বৈভব সূর্যবংশী। শুক্রবার ম্যাচ শেষে বিরাট কোহলির সই নিতে ছুটেছিল ১৫ বছরের বৈভব। তার টুপিতে সই করে দিয়েছেন কোহলি।

Advertisement

এই প্রথম কোহলির সঙ্গে সাক্ষাৎ হল বৈভবের। গত বছর যখন আইপিএলে তার অভিষেক হয়েছিল, তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচই খেলা হয়ে গিয়েছিল রাজস্থানের। তাই শুক্রবার ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর সোজা কোহলির সই নিতে চলে গিয়েছিল বৈভব।

কোহলিও ম্যাচ শেষে তাকে উৎসাহ দিতে ভোলেননি। ভারতের প্রাক্তন অধিনায়ক বৈভবের টুপিতে সই করে দেন। সঙ্গে চার শব্দের বার্তা, ‘‘ডিয়ার বৈভব, ওয়েল ডান।’’

বৈভবের ২৬ বলে ৭৮ রানের ইনিংসের জন্যই বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে সমস্যা হয়নি রাজস্থানের। ৬ উইকেটে সহজেই জেতে বৈভবেরা। তার ইনিংসে ৮টি চার এবং ৭টি ছক্কা হরয়েছে। শুধু তা-ই নয়, সর্বোচ্চ রান করে বৈভব এখন কমলা টুপির মালিকও। এখন ৪ ম্যাচে ২০০ রান রয়েছে বৈভবের।

রাজস্থান দল যে কতটা আগলে রাখে বৈভবকে, তা অধিনায়ক রিয়াল পরাগের কথায় স্পষ্ট। পরাগ বলেন, ‘‘আমাদের দলের সকলে ওকে ভালবাসে। ওকে আমাদের দলে পাওয়াটা আনন্দের। ও খেতে খুব পছন্দ করে, বাইরে ঘুরতে ভালবাসে। আমরা দেখি, যেন ও যা চায় তা পায়। ও তো আসলে ১৫-১৬ বছরের একটা বাচ্চা, তাই ওর মধ্যে সেই ছেলেমানুষি আছে। ও ব্যাটিং করতে খুব ভালবাসে, তাই আমরা ওকে শুধু ব্যাটিং করার সুযোগ করে দিই। ও যদি এ ভাবে ব্যাটিং চালিয়ে যায়, তবে ও যা চাইবে তা-ই পাবে।’’

Advertisement
আরও পড়ুন