IPL 2026

আইপিএলে দুই দলের পয়েন্ট এবং রান রেট সমান হলে কারা উঠবে প্লে-অফে? প্রকাশ্যে প্রতিযোগিতার নিয়ম

আইপিএলে এখনও পর্যন্ত বেঙ্গালুরু ছাড়া আর কোনও দল প্লে-অফে ওঠেনি। তিনটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে সাতটি দল। প্রশ্ন উঠছে, দুই দলের পয়েন্ট এবং রান রেট দু’টিই সমান হলে কারা উঠবে প্লে-অফে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২১:৪৫
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের গ্রুপ পর্বের শেষ সপ্তাহ শুরু হয়েছে সোমবার থেকে। চেন্নাই ঘরের মাঠে মুখোমুখি হয়েছে হায়দরাবাদের। আইপিএলে এখনও পর্যন্ত বেঙ্গালুরু ছাড়া আর কোনও দল প্লে-অফে ওঠেনি। তিনটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে সাতটি দল। মুম্বই এবং লখনউ ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। প্রশ্ন উঠছে, দুই দলের পয়েন্ট এবং রান রেট দু’টিই সমান হলে কারা উঠবে প্লে-অফে?

Advertisement

বেঙ্গালুরুর পরে প্লে-অফে ওঠার রাস্তায় সবচেয়ে ভাল জায়গায় রয়েছে গুজরাত। তাদের ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। হায়দরাবাদ ১৪ পয়েন্ট নিয়ে (চেন্নাই ম্যাচের আগে পর্যন্ত) রয়েছে তৃতীয় স্থানে। ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পঞ্জাব। ১২ পয়েন্টে থাকলেও রান রেটের বিচারে পাঁচ, ছয় এবং সাত নম্বরে রয়েছে যথাক্রমে চেন্নাই, রাজস্থান এবং দিল্লি। ১১ পয়েন্ট থাকলেও কেকেআরেরও সুযোগ রয়েছে।

চেন্নাই এবং রাজস্থান নিজেদের বাকি দু’টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে। যদি দেখা যায়, চতুর্থ এবং পঞ্চম স্থানে দু’টি দলেরই পয়েন্ট এবং রান রেট একই, তা হলে কী হবে?

আইপিএলের ১৬.১০ ধারার একটি নিয়ম বলছে, পয়েন্ট এবং রান রেট এক হলে দেখা হবে সংশ্লিষ্ট দুই দলের মধ্যে কারা উইকেটপিছু কম বৈধ বল নিয়েছে। অর্থাৎ রাজস্থান যদি প্রতি ১০ বলে একটি করে উইকেট নেয় এবং চেন্নাইয়ের প্রতিটি উইকেট নিতে ১২ বল লাগে, সে ক্ষেত্রে রাজস্থান প্লে-অফে চলে যাবে। এতেও ফয়সালা না হলে একটি ড্র হবে, যার মাধ্যমে দেখা হবে কারা আগে শেষ করছে। সেই ড্রয়ের বিস্তারিত পদ্ধতি জানানো হয়নি।

পয়েন্ট একই হলেও অবশ্য নেট রান রেটের বিচারেই ফয়সালা হয়ে যাওয়ার কথা। হায়দরাবাদ ম্যাচের আগে পর্যন্ত চেন্নাইয়ের রান রেট -০.০২০২৪৭৬৯৫৪১৫১২৯। রাজস্থানের রান রেট -০.০২৬৭০৮৪৮৪২০৭৭৬২৫৮।

Advertisement
আরও পড়ুন