Footballers

নাবালিকার আপত্তিকর ভিডিয়ো, তিন ফুটবলারকে গ্রেফতার করল পুলিশ

এক নাবালিকার আপত্তিকর ভিডিয়ো তোলার জন্য গ্রেফতার করা হয়েছে তিন ফুটবলারকে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩০
Representative image of arrest

—প্রতীকী চিত্র।

রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার গ্রেফতার। এক নাবালিকার আপত্তিকর ভিডিয়ো তোলার জন্য গ্রেফতার করা হয়েছে তাঁদের। নাবালিকার মা পুলিশে অভিযোগ করেছিলেন। এই তিন জনের এক জন ভিডিয়ো করেছিলেন। তার পর বাকিদের সেই ভিডিয়ো পাঠিয়েছিলেন তিনি।

Advertisement

স্পেনের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই তিন ফুটবলারকে গ্রেফতার করা হয়। ৬ সেপ্টেম্বর অভিযোগ জানানো হয়েছিল। স্পেনের একটি দীপ গ্রান কানারিয়া। সেখানকার মোগান শহরে অভিযোগ জানানো হয়েছে। সেই এলাকার সিভিল গার্ড আধিকারিকেরা তদন্ত করছেন। যে ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কেউই প্রথম দলের নয় বলেই জানা গিয়েছে। এক জন যুব দলে খেলেন, এক জন রিয়াল মাদ্রিদের তৃতীয় দলে খেলেন এবং অন্য জন রিজার্ভ দলের ফুটবলার বলে জানা গিয়েছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ ১৭ সেপ্টেম্বর (ভারতীয় সময়ে ১৮ সেপ্টেম্বর)। আন্তর্জাতিক বিরতির পর সব ফুটবলারেরা আবার ফিরছেন ক্লাবের হয়ে খেলতে। রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে তারা। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচ ২০ সেপ্টেম্বর। গ্রুপ সি-তে রয়েছে তারা। জার্মানির ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে খেলবে তারা।

Advertisement
আরও পড়ুন