FIFA World Cup 2026

বিশ্বকাপের আগে উদ্বেগ মেসিকে নিয়ে, পায়ে ব্যথা, মাঠ ছেড়ে সোজা ফিরে গেলেন সাজঘরে

রবিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন লিয়োনেল মেসি। একটি ফ্রিকিক নেওয়ার পর বাঁ পায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করেন। মাঠ ছেড়ে সোজা সাজঘরে ফিরে যান আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:১৬
picture of football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। এই সময়েই উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। গত বারের চ্যাম্পিয়নদের উদ্বেগের কেন্দ্রে লিয়োনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ১৮ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হলেন বিশ্বজয়ী অধিনায়ক। রবিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন মেসি। ৭০ মিনিটে একটি ফ্রিকিক নেওয়ার পর বাঁ পায়ের ঊরুতে ব্যথা অনুভব করেন মেসি। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাননি। উঠে যান মাঠ থেকে। কারও সাহায্য ছাড়াই মাঠ ছাড়লেও সরাসরি সাজঘরে চলে যান মেসি। দলের ডাগআউটে না বসে সোজা সাজঘরে চলে যাওয়ায় এলএম টেনকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

ম্যাচের পর মায়ামি কোচ গিলেরমো হয়োস বলেছেন, ‘‘আমাদের কাছে কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে মেসিকে দেখে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি।’’ মায়ামি কর্তৃপক্ষও মেসির চোট নিয়ে কিছু জানায়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাননি। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

মেসি উঠে গেলেও ফিলাডেলফিলা ইউনিয়নের বিরুদ্ধে টান টান উত্তেজনার ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ।

Advertisement
আরও পড়ুন