La Liga

পেনাল্টি নষ্ট ইয়ামালের, চাপে বার্সা

রিয়াল সোসিদাদকে ৪-১ চূর্ণ করে ২৪ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট অর্জন করে এক নম্বরে উঠে এসেছে রিয়াল। শীর্ষ স্থান পুনরুদ্ধারের জন্য জিততেই হত বার্সাকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৮
লা লিগা খেতাব হাতছাড়া হওয়ার আতঙ্ক বার্সেলোনার।

লা লিগা খেতাব হাতছাড়া হওয়ার আতঙ্ক বার্সেলোনার। ছবি: সংগৃহীত।

খিরোনার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ হেরে লা লিগা খেতাব হাতছাড়া হওয়ার আতঙ্ক বার্সেলোনার। পেনাল্টি নষ্ট করে কাঠগড়ায় লামিনে ইয়ামাল।

রিয়াল সোসিদাদকে ৪-১ চূর্ণ করে ২৪ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট অর্জন করে এক নম্বরে উঠে এসেছে রিয়াল। শীর্ষ স্থান পুনরুদ্ধারের জন্য জিততেই হত বার্সাকে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি নষ্ট করেন ইয়ামাল। ৫৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন পাউ কুবারসি। ৬২ মিনিটে সমতা ফেরান টোমাস লেমার। ৮৬ মিনিটে ২-১ করেন ফ্রান বেলত্রান। হারের ফলে ২৪ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট বার্সার।

আরও পড়ুন