Kanyashree Cup

ইস্টবেঙ্গলের ২১ গোল! কন্যাশ্রীদের লাল-হলুদ ঝড়, দীপ্তি সংঘকে উড়িয়ে দিলেন ইস্টবেঙ্গলের মেয়েরা

কন্যাশ্রী কাপে লাল-হলুদ ঝড়। দীপ্তি সংঘকে নিয়ে এক রকম ছেলেখেলা করেছেন লাল-হলুদের মহিলা ফুটবলারেরা। শুধু দ্বিতীয়ার্ধে ১৪টি গোল দিয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:১৪
picture of football

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের কাছে উড়ে গেল দীপ্তি সংঘ এফসি। লাল-হলুদ ব্রিগেডের সামনে অসহায় আত্মসমর্পণ করল তারা। লাল-হলুদের পক্ষে ম্যাচের ফল ২১-০। প্রতিপক্ষকে নিয়ে এক রকম ছেলেখেলা করেছেন লাল-হলুদের মহিলা ফুটবলারেরা।

Advertisement

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দলের ফুটবলারদের দাঁড়তেই দেননি লাল-হলুদ জার্সিধারীরা। গোটা খেলাটাই হয়েছে মূলত দীপ্তি সংঘের অর্ধে। প্রথমার্ধে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাকি ১৪টি গোল হয়েছে পরের ৪৫ মিনিটে। মোটামুটি প্রতি ৩ মিনিটে একটি করে গোল দিয়েছেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা।

৪ মিনিটে প্রথম গোল করেন নাওরেম প্রিয়াঙ্কা দেবী। তিনি মোট চারটি গোল করেন। ২১ মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটিও তাঁর। তৃতীয় গোল অষ্টম ওঁরাওয়ের। তিনি করেন মোট ছ’টি গোল। চারটি করে গোল করেছেন সন্ধ্যা মাইতি এবং সিল্কি দেবীও। একটি করে গোল করেছেন পূর্ণিমা দাস, শ্রাবনী মুর্মু এবং আন্টাসিয়া ওরাওঁ। ইস্টবেঙ্গলের মহিলা দলের এটি দ্বিতীয় বৃহত্তম জয়।

Advertisement
আরও পড়ুন