FIFA World Cup 2022

বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতল ফ্রান্স, জয় কোন পথে

গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স খেলতে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চোটের কারণে পল পোগবা, করিম বেঞ্জেমাকে পায়নি। তবু ম্যাচ জিতল তারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ০০:৩২

ছবি: রয়টার্স

  • অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স।
  • নিজে গোল করার পরেই এমবাপে পাস দিলেন জিহুকে। দ্বিতীয় গোল ফরাসি তারকার।
  • এ বারের বিশ্বকাপে প্রথম গোল এমবাপের। ৬৮তম মিনিটে ডেম্বেলের পাস থেকে গোল করলেন তিনি।
  • পরের মিনিটেই অস্ট্রেলিয়ার ফুটবলারের হেড পোস্টে লেগে বাইরে চলে গেল।
  • ৪৫ মিনিট। ডান দিক থেকে অসাধারণ পাস দিয়েছিলেন গ্রিজম্যান। ঠেকালেই গোল ছিল। কিন্তু বল বারের উপর দিয়ে উড়িয়ে দিলেন এমবাপে।
  • ৩২ মিনিট। এ বার অ্যাসিস্ট করলেন হাঁবিয়ে। তাঁর পাস থেকে গোল করলেন অলিভিয়ের জিহু।
  • ২৭ মিনিট। সমতা ফেরাল ফ্রান্স। গোল করলেন হাঁবিয়ে।
  • ফ্রান্সের মিস পাসে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। অল্পের জন্য শট বাইরে।
  • অস্ট্রেলিয়ার গোল ক্রেগ গুডউইনের। চোট পেয়ে উঠে গেলেন ফ্রান্সের লুকাস হের্নান্দেস।
  • গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স খেলতে নামল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চোটের কারণে পল পোগবা, করিম বেঞ্জেমাকে পাচ্ছে না। ফলে একটু চাপে থেকেই নামছে তারা।
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ফ্রান্স।
Advertisement
Advertisement
আরও পড়ুন