FIFA World Cup 2026

বিশ্বকাপে প্রথম বার! এমবাপে, মেসি, হালান্ডের পায়ে ইতিহাস ফুটবলের বিশ্বযুদ্ধে, ভেঙে গেল সব রেকর্ড

চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। এ বার লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের পায়ে ইতিহাস তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১০:০৯
football

(বাঁ দিক থেকে) কিলিয়ান এমবাপে, লিয়োনেল মেসি ও আর্লিং হালান্ড। —ফাইল চিত্র।

বিশ্বকাপে বইছে গোলের বন্যা। গোল করেই চলেছেন তারকারা। আর তার ফলে ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের পায়ে ইতিহাস তৈরি হয়েছে এ বারের বিশ্বকাপে।

Advertisement

জোড়া গোল করে বিশ্বকাপ থেকে ব্রাজ়িলের বিদায় ঘটিয়ে দিয়েছেন হালান্ড। এই জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৭। চার ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি।

সমসংখ্যক গোল রয়েছে আরও দুই ফুটবলারের। এমবাপে ও মেসি। পাঁচ ম্যাচে ৭ গোল করেছেন এমবাপে। মেসি চার ম্যাচে করেছেন ৭ গোল। অর্থাৎ, তিন ফুটবলারই সাতটি করে গোল ইতিমধ্যেই করে ফেলেছেন।

এই প্রথম বার বিশ্বকাপে তিন ফুটবলার সাত বা তার বেশি গোল করেছেন। চার বছর আগে সংখ্যাটা ছিল দুই। কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপে সাত বা তার বেশি করেছিলেন। এ বার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে তিন। আজ পর্যন্ত কোনও বিশ্বকাপে তিন জন ফুটবলার সাত বা তার বেশি গোল করেননি।

একটি বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে ফ্রান্সের জাঁ ফঁতের। ১৯৫৮ সালের বিশ্বকাচে ছ’ম্যাচ খেলে ১৩ গোল করেছিলেন তিনি। ১৯৫৪ সালের বিশ্বকাপে ১১ গোল করেছিলেন হাঙ্গেরির সাভর কোসিস। মেসি, এমবাপে ও হালান্ড যে গতিতে এগোচ্ছেন, তাতে তাঁরা ফাইনাল পর্যন্ত গেলে এক বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও এ বার ভেঙে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন