Surajit Sengupta

Surajit Sengupta: প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

সুরজিৎ সেনগুপ্তের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৫ শতাংশের মধ্যে রয়েছে। গভীর আচ্ছন্ন ভাব রয়েছে। চিকিৎসকেরা শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৮
সুরজিৎ সেনগুপ্ত।

সুরজিৎ সেনগুপ্ত। —ফাইল ছবি

প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা একই রকম রয়েছে। উল্লেখযোগ্য তেমন কোনও উন্নতি কিছু হয়নি। টানা ১৯ দিন ধরে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। যদিও উন্নতি না হলেও নতুন সমস্যা দেখা যায়নি সুরজিতের।

বুধবার হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৫ শতাংশের মধ্যে রয়েছে। গভীর আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। এখনও ভ্যাসোপ্রেসার সাপোর্টের মাধ্যমেই রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। নতুন করে জ্বর আসেনি। ওষুধের সাহায্যে নিয়ন্ত্রণে রয়েছে হৃদস্পন্দন। নলের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে তাঁকে।

Advertisement

গত সোমবার ইলেকটিভ ট্রাকিয়োস্টমি পরীক্ষা হয় সুরজিতের। অজয়কৃষ্ণ সরকারের নেতৃত্বে চিকিৎসকরা ২৪ ঘণ্টা সুরজিতের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কার্ডিয়োলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত পর্যবেক্ষণ করেছেন যথাক্রমে অঞ্জনলাল দত্ত এবং জয়ন্তকুমার বসু। করোনা সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে।

Advertisement
আরও পড়ুন