Surajit Sengupta

Surajit Sengupta: ভেন্টিলেশনেই সুরজিৎ, শরীরে বেড়েছে ক্রিয়েটিনিনের মাত্রা, রয়েছে জ্বর

করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসযন্ত্রের সমস্যাও ছিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৮
সুরজিৎ সেনগুপ্ত

সুরজিৎ সেনগুপ্ত ফাইল চিত্র

এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। এখনও হাল্কা জ্বর রয়েছে তাঁর। যদিও তাঁর মুত্র নির্গমন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে।

রবিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৫-৯৭ শতাংশের মধ্যে রয়েছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা।

Advertisement

এ ছাড়া তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক অ়ঞ্জন লাল দত্ত, আশিস দাস ও জয়ন্ত কুমার বসুকে নতুন করে নিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞেরা তাঁকে সবসময় পর্যবেক্ষণে রাখছেন।

করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে। তাঁর শ্বাসযন্ত্রের সমস্যাও ছিল। শারীরিক সমস্যার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন