Iran Football Team

স্কুল ব্যাগ নিয়ে জাতীয় সঙ্গীত ইরানের ফুটবলারদের! আমেরিকা, ইজ়রায়েলের যৌথ হামলায় নিহত পড়ুয়াদের প্রতি শ্রদ্ধা

ইরানে যৌথ ভাবে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। প্রথম দিনই দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। তাতে শিক্ষক এবং পড়ুয়া-সহ ১৭৫ জনের মৃত্যু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৬:২৪
picture of football

জাতীয় সঙ্গীতের সময় ইরানের ফুটবলারেরা। ছবি: এক্স।

খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় ফুটবলারদের হাতে স্কুল ব্যাগ। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ সামরিক হামলায় নিহত স্কুল পড়ুয়াদের এ ভাবেই শ্রদ্ধা জানালেন ইরানের জাতীয় দলের ফুটবলারেরা।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ ভাবে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার দেশটির অভিযোগ, অসামরিক এলাকাতেও হামলা চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতালও। সংঘাত শুরুর দিনই দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। তাতে শিক্ষক এবং পড়ুয়া-সহ ১৭৫ জনের মৃত্যু হয়। সেই স্কুল পড়ুয়াদের সম্মান জানাতেই ইরানের জাতীয় দলের ফুটবলারেরা জাতীয় সঙ্গীতের সময় স্কুল ব্যাগ হাতে নিয়ে দাঁড়ান। তাঁরা ম্যাচও খেলেন কালো বাহুবন্ধনী পরে।

আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে এই বিষয়টি উত্থাপন করে সরব হয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে মিনাব শহরের স্কুলে হামলা প্রসঙ্গে আরাঘচি বলেছিলেন, ‘‘কোনও ভুল নয়, পুরোপুরি পরিকল্পনা করেই হামলা। এটি যুদ্ধ অপরাধ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।’’

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। আমেরিকায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ না খেলার কথা বলেছে ইরান। শত্রু দেশে আয়োজিত কোনও প্রতিযোগিতায় খেলোয়াড়দের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।

Advertisement
আরও পড়ুন