FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়ল! ফিফার সঙ্গে ইরানের কর্তাদের বৈঠকে ইঙ্গিত

ইরানের ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। সে দেশের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফার সচিব মাতিয়াস গ্রাফস্টর্ম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৪৬
football

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

আমেরিকার মাটিতে ইরান ফুটবল বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ধীরে ধীরে কাটছে। ইরানের খেলার সম্ভাবনা ক্রমশ বাড়়ছে। ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফার সচিব মাতিয়াস গ্রাফস্টর্ম। দু’পক্ষই জানিয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে।

Advertisement

বৈঠকের পর গ্রাফস্টর্ম বসেন, “খুব ভাল বৈঠক হয়েছে। ইতিবাচক আলোচনা হয়েছে। ইরানের ফুটবল সংস্থার সঙ্গে আমাদের গঠনমূলক কথা হয়েছে।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, আমরা বিশ্বকাপে ইরানকে দেখতে পাব। তবে এখনও কিছু বিষয়ে আমাদের আলোচনা বাকি। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক দেশের সঙ্গেই এই আলোচনা হয়ে থাকে।”

গ্রাফস্টর্ম জানিয়েছেন, ইরানের ফুটবল কর্তাদের আগ্রহ দেখে তাঁরা খুশি হয়েছেন। তিনি বলেন, “আমরা ইতিবাচক কথা বলেছি। ইরানের ফুটবল কর্তারাও আগ্রহ দেখিয়েছেন। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাতে আমরা তৈরি।”

ইরানের ফুটবল সংস্থার প্রধান মেহদি তাজও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, “আমাদের যা চিন্তা তা ফিফা কর্তাকে জানিয়েছি। উনি আমাদের আস্বস্ত করেছেন, সেই সব বিষয় খতিয়ে দেখা হবে। বিশ্বকাপ খেলতে আমাদের যাতে কোনও সমস্যা না হয়, তা খতিয়ে দেখা হবে।”

তুরস্কের ফুটবল সংস্থার প্রধান দফতরে হয়েছে এই বৈঠক। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তুরস্কে একটি প্রস্তুতি শিবির করছে ইরান। ফলে সেখানেই ফিফা কর্তারা যান বৈঠক করতে। বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে ফিফা চাইছে, যে কোনও উপায়ে ইরানকে রাজি করানো। সেই কাজেই এগিয়ে চলেছে তারা।

Advertisement
আরও পড়ুন