— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দ্বিতীয়ার্ধের শুরুতেই শুভাশিস বসুর ভুলে বক্সের মধ্যে বল পেয়েছিলেন বিপিন সিংহ। সামনে গোলরক্ষক বিশাল ছাড়া কেউ ছিল না। বিপিনের শট বারের উপর দিয়ে চলে যায়। এখনও গোলশূন্য খেলা।
পর পর তিনটি কর্নার পেল মোহনবাগান। কিন্তু একটিও কাজে লাগাতে পারল না তারা।
একের পর এক সহজ সুযোগ নষ্ট করছে ইস্টবেঙ্গল। বিপিনের পর এ বার সোজবার্গ। মিগুয়েল দুর্দান্ত পাস বাড়িয়েছিলেন। সোজবার্গের সামনে বিশাল ছাড়া কেউ ছিলেন না। বল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিশালের হাতেই তা তুলে দিলেন সোজবার্গ। এমন সুযোগ ডার্বিতে বার বার পাওয়া যাবে না। হতাশায় মাথায় হাত কোচ অস্কারের।
মাঝমাঠ থেকে দু’-তিন জনকে কাটিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন। বক্সের বাইরে থেকে মারা শট গোলের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।
আগের থেকে বেশি বল পায়ে রাখছেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। এ দিক ও দিক ভুল পাস চলছেই। কিন্তু ম্যাচের আধিপত্য ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করছেন লাল-হলুদ ফুটবলারেরা। যদি প্রথম দিকে যে ঝাঁজ ছিল ম্যাচে তা আর নেই।
বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন অনিরুদ্ধ। ঝাঁপিয়ে পড়ে তা বাঁচিয়ে দিলেন প্রভসুখন।
যে সুযোগটি নষ্ট করলেন বিপিন তা সহজে ভুলতে পারবেন না। জিকসনের থ্রু বল পেয়েছিলেন। সামনে স্রেফ একা গোলকিপার ছিলেন। বেশি সময় নিয়ে এবং বেশি কাটাতে গিয়ে গোলে শটই নিতে পারলেন না। খুবই খারাপ প্রয়াস।
তিনি গতি দিয়ে মাঝমাঠকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। কিন্তু ইস্টবেঙ্গলের বেশির ভাগ সময় কেটে যাচ্ছে মোহনবাগানের আক্রমণ সামলাতে।
মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে মারা সোজবার্গের শট লাগল পোস্টে। হালকা ছোঁয়া লেগেছিল অলড্রেডের।
লাল-হলুদের থেকে বল কেড়ে এগিয়ে গিয়েছিলেন মনবীর। পাস দিয়েছিলেন মনবীরকে। মনবীর শট মারার আগেই ইস্টবেঙ্গলের এক ফুটবলার বল ক্লিয়ার করে দিলেন।
লিস্টনের কর্নার থেকে ভাল করে মাথা ছোঁয়াতে পারলেন না অলড্রেড। বল বারের উপর দিয়ে বেরিয়ে গেল।
শুভাশিসের থেকে ভাল বল পেয়েছিলেন। কিন্তু সাহালের প্রথম টাচ এতটাই খারাপ হল যে বল দখলে রাখতে পারলেন না।
টুটু বসুকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে খেলা শুরু হল। ফুটবলারেরা কালো আর্মব্যান্ড পরে নেমেছেন।
দুই প্রধানই একই জায়গায় থাকায় মাঠে প্রচুর দর্শক এসেছেন। মোহনবাগানের তরফ থেকে প্রয়াত টুটু বসু এবং পল্টু দাসকে নিয়ে টিফোও নামানো হয়েছে।
প্রভসুখন, আনোয়ার, কেভিন, বিষ্ণু, মিগুয়েল, রাকিপ, জিকসন, জয়, বিপিন, রশিদ, সোজবার্গ।
বিশাল, শুভাশিস, আলবের্তো, অলড্রেড, অভিষেক, অনিরুদ্ধ, আপুইয়া, সাহাল, লিস্টন, মনবীর, ম্যাকলারেন।