Amitabh Bachchan

ইরানের মাটিতে প্রাচীন বিষ্ণুমন্দিরের খোঁজ দিলেন অমিতাভ! কাদের জন্য নির্মিত হয়েছিল এই বিশেষ মন্দির?

অমিতাভ সম্প্রতি সমাজমাধ্যমে ইরানের একটি প্রাচীন বিষ্ণু মন্দিরের ভিডিয়ো তুলে ধরেছেন। ভিডিয়োটি দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, ইরানে শতাধিক বছরের পুরনো ওই হিন্দু মন্দিরের অস্তিত্বের কথা এ দেশে খুব কম মানুষই জানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২০:০৮
প্রাচীন এই মন্দির নিয়ে কী বললেন অমিতাভ?

প্রাচীন এই মন্দির নিয়ে কী বললেন অমিতাভ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অযোধ্যায় রামমন্দির হওয়া নিয়ে একাধিক বার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এমনকি অযোধ্যায় জমিও কিনেছেন অমিতাভ বচ্চন। এ বার তিনি ইরানের এক প্রাচীন বিষ্ণু মন্দিরের খোঁজ দিলেন।

Advertisement

অমিতাভ সম্প্রতি সমাজমাধ্যমে ইরানের একটি প্রাচীন বিষ্ণু মন্দিরের ভিডিয়ো তুলে ধরেছেন। ভিডিয়োটি দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ, ইরানে শতাধিক বছরের পুরনো ওই হিন্দু মন্দিরের অস্তিত্বের কথা এ দেশে খুব কম মানুষই জানে।

অমিতাভ তাঁর পোস্টে জানান, ১৮৯২ সালে ইরানের আব্বাস বান্ডার এলাকায় ‘কাজার’ যুগে এই মন্দির নির্মিত হয়েছিল। ভারত থেকে যে হিন্দু ব্যবসায়ীরা ইরানের বান্ডার আব্বাস এলাকায় গিয়ে থাকতেন কর্মসূত্রে, তাঁদের জন্য এই মন্দির তৈরি করা হয়েছিল। তাঁরা এই মন্দিরে ধর্মীয় উপাসনা করতেন।

অমিতাভের এই পোস্টে বহু অনুরাগী মন্দিরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন। ইরানের দক্ষিণাঞ্চলের শহর বান্ডার আব্বাসে অবস্থিত এই মন্দিরটি আজও ভারত ও ইরানের পুরনো সাংস্কৃতিক সম্পর্কের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে রামমন্দির থেকে ১০ কিলোমিটার দূরে একটি জমি কিনেছিলেন অমিতাভ। কেনা হয়েছিল অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চনের নামাঙ্কিত ট্রাস্টের নামে। জমিটির পরিমাপ ৫৪ হাজার ৪৫৪ বর্গফুট। দুই মাসের মধ্যে ফের একটি ২৫ হাজার বর্গফুটের জমি কিনেছিলেন অমিতাভ। এর পরেও কোটি কোটি টাকা খরচ করে অযোধ্যায় জমি কিনেছিলেন তিনি। কোনও ধর্মীয় উদ্দেশ্যেই কি এত জমি কিনেছেন তিনি? উঠেছিল সেই প্রশ্ন। তবে এখনও উত্তর মেলেনি তার।

Advertisement
আরও পড়ুন