ATK Mohun Bagan

ISL 2021-22: নতুন কোচের হাত ধরে জয়ে ফিরল এটিকে মোহনবাগান

চার ম্যাচ পর ফের জয়ের মুখ দেখল সবুজ মেরুন। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় তুলে নিল সবুজ-মেরুন। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ২১:২৮

ছবি: টুইটার থেকে

জয়ে ফিরল এটিকে মোহনবাগান। চার ম্যাচ পর ফের জয়ের মুখ দেখল সবুজ মেরুন। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় তুলে নিল সবুজ-মেরুন। ম্যাচের সেরা হলেন লিস্টন কোলাসো।

শুরুতেই পিছিয়ে গিয়েছিল মোহনবাগান। সুহেরের গোলে ২ মিনিটের মাথায় পিছিয়ে গিয়েছিল সবুজ-মেরুন। প্রায় পুরো প্রথমার্ধটাই এগিয়ে ছিল নর্থইস্ট। ৪২ মিনিটের মাথায় গোল করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধে ১-১ ব্যবধানে শেষ হয় খেলা। তবে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সবুজ-মেরুন। ৫২ মিনিটের মাথায় গোল করেন হুগো বুমোস। ফিরতি আক্রমণে উঠে গোল করেন তিনি। তবে গোল করতে পারতেন লিস্টনও। তবে তাঁকে আটকে দেন নর্থইস্টের রক্ষণভাগের ফুটবলাররা। সেই বল পেয়ে যান বুমোস। ওই জায়গা থেকে গোল না করাই কঠিন ছিল বুমোসের জন্য।

Advertisement

৭৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন বুমোস। তাঁর জোড়া গোলে জয়ের পথ দেখে সবুজ-মেরুন। জনি কাউকোর বাড়ানো থ্রু থেকে গোল করে যান বুমোস। তবে ৮৭ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন নর্থইস্টের মাশুর শারিফ। যদিও তাতে মোহনবাগানের জয় আটকায়নি।

৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল মোহনবাগান। আইএসএল-এ তাদের পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে। ২৯ ডিসেম্বর ফের খেলতে নামবে মোহনবাগান।

Advertisement
আরও পড়ুন