ATK Mohun Bagan

ISL 2021-22: এটিকে মোহনবাগানের বৃহস্পতিবারের ম্যাচ স্থগিত, রবিবার খেলবে ওড়িশার বিরুদ্ধে

ওড়িশার বিরুদ্ধে সবুজ মেরুনের যে ম্যাচ স্থগিত রাখা হয়েছিল, সেই ম্যাচটি রবিবার খেলা হবে বলে জানিয়েছে আইএসএল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ২১:৩৩
অনুশীলনে সবুজ-মেরুন।

অনুশীলনে সবুজ-মেরুন। ছবি: এটিকে মোহনবাগান

ফের এটিকে মোহনবাগানের ম্যাচ স্থগিত। বৃহস্পতিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল তাদের। কিন্তু সেই ম্যাচ খেলা হবে না বলে জানানো হয়েছে। ১১ দিন ঘরবন্দি থাকার পর বুধবার অনুশীলনে নেমেছিলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। মনে করা হয়েছিল বৃহস্পতিবার খেলতে নামবে তারা। কিন্তু সেই ম্যাচ হচ্ছে না।

কেরলের বেশ কিছু ফুটবলার করোনা আক্রান্ত থাকায় বৃহস্পতিবারের ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। তবে ৮ জানুয়ারি মোহনবাগানের যে ম্যাচ খেলার কথা ছিল ওড়িশা এফসি-র বিরুদ্ধে সেই ম্যাচ হবে রবিবার। ফতোরদা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এমনটাই জানিয়েছেন আইএসএল কর্তৃপক্ষ।

Advertisement

পর পর তিনটি ম্যাচ বাতিল হয়ে গেল মোহনবাগানের। ওড়িশা ছাড়াও বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের ম্যাচ স্থগিত করা হয়েছিল। এ বার স্থগিত হল কেরলের বিরুদ্ধে ম্যাচ। তবে সবুজ-মেরুন শিবিরের জন্য ভাল খবর এটাই যে এ বারের ম্যাচ তাদের জন্য স্থগিত হয়নি।

Advertisement
আরও পড়ুন