ISL

ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলের কোচ বদল সময়ের অপেক্ষা

চলতি মরসুমে আইএসএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। আট ম্যাচে চার হার ও চার ড্র করে লিগ তালিকায় সবার শেষে রয়েছে লাল-হলুদ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৪:২২
মঙ্গলবারই চাকরি যেতে পারে দিয়াসের

মঙ্গলবারই চাকরি যেতে পারে দিয়াসের ফাইল চিত্র।

কয়েক দিন আগেই কোচ বদল হয়েছে এটিকে মোহনবাগানের। আন্তোনিও হাবাসের জায়গায় কোচ হিসেবে এসেছেন জুয়ান ফেরান্দো। এ বার কোচ বদল প্রায় পাকা পড়শি ক্লাব এসসি ইস্টবেঙ্গলের। ক্লাব সূত্রে খবর, মঙ্গলবারই সরকারি ভাবে ঘোষণা করা হতে পারে যে দলের কোচ হিসেবে আর থাকছেন না ম্যানুয়েল দিয়াস।

চলতি মরসুমে আইএসএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। আট ম্যাচে চার হার ও চার ড্র করে লিগ তালিকায় সবার শেষে রয়েছে লাল-হলুদ। দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে কোচের দিকেও আঙুল তুলেছেন সমর্থকরা। ম্যানেজমেন্টের সঙ্গে দিয়াসের সম্পর্কও খুব খারাপ বলে ক্লাব সূত্রে খবর।

Advertisement

নতুন কোচের নামও খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে। এখনও ক্লাবের তরফে কারও নাম জানানো না হলেও সূত্রের খবর, দৌড়ে এগিয়ে রয়েছেন আলেসান্দ্রো মেনেন্দেসের সহকারী মারিও রিভেরা। অল্প কয়েক দিনের জন্য দলের কোচও হয়েছিলেন তিনি। এ ছাড়া এলকো শাতোরির সঙ্গেও কথা চলছে বলে খবর।

মোহনবাগানের ক্ষেত্রে হাবাস পদত্যাগ করলেও ক্লাবের অন্দরের খবর, খারাপ পারফরম্যান্সের জন্য ছাঁটাই করা হয়েছে তাঁকে। ইস্টবেঙ্গল কোচ দিয়াসের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটতে চলেছে।

Advertisement
আরও পড়ুন