UEFA Euro 2024

ত্রিকোণ প্রেমে ইটালির ফুটবলার, দেশকে নকআউটে তোলা জাক্কানির জন্য ভাঙতে বসেছিল দল

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে ইটালিকে নকআউটে তুলেছেন মাতিয়া জাক্কানি। নায়কের সম্মান পাওয়া এই ফুটবলারের জন্যই এক সময় ইটালি দলে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল। কী হয়েছিল সেই ঘটনা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৪ ১৯:১১
football

বান্ধবী নাস্তির সঙ্গে জাক্কানি (বাঁ দিকে)। ছবি: এক্স।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে ইটালিকে নকআউটে তুলেছেন মাতিয়া জাক্কানি। গোটা দেশে নায়কের সম্মান পাওয়া এই ফুটবলারের জন্যই এক সময় ইটালি দলে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল। দলের এক সতীর্থের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার কারণে মুখ দেখাদেখি ছিল না সতীর্থের সঙ্গে। সেই সতীর্থ অবশ্য ইউরো কাপের দলে সুযোগ পাননি।

Advertisement

ইটালির জাক্কানি গত বছর বিয়ে করেছেন মডেল চিয়ারা নাস্তিকে। তার আগের বছরই দম্পতির একটি সন্তান হয়েছে। এই নাস্তির সঙ্গে আগে সম্পর্ক ছিল নিকোলো জানিয়োলোর। ২০২১ সালে তাদের ছাড়াছাড়ি হয়। তার পর জাক্কানির সঙ্গে প্রেম করা শুরু করেন নাস্তি। সন্তান জন্মের পর সমাজমাধ্যমে সমর্থকদের নিম্নরুচির আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।

জানিয়োলো ইউরো কাপের দলে রাখেননি কোচ লুসিয়ানো স্পালেত্তি। কিন্তু বান্ধবীকে নিয়ে তাঁর সঙ্গে জাক্কানির ঝামেলার জেরে এক সময় ইটালি দলে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল। দলের হস্তক্ষেপের কারণে কোনও মতে সেই ভাঙন সামাল দেওয়া গিয়েছে বটে। তবে সম্পর্ক এখনও ঠিক হয়নি বলেই দলের অন্দরের খবর।

জাক্কানি অবশ্য বিতর্ককে এখন পাত্তা দিতে নারাজ। তিনি দলকে ইউরো জেতাতে মরিয়া।

Advertisement
আরও পড়ুন