India Football Team

কোচিতে মাঠ বিতর্ক, ফিরল ভারতীয় দল

খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভারত বনাম হং কং ম্যাচ আয়োজনের জন্য কেরল ফুটবল সংস্থাকে প্রায় ২৪ লক্ষ টাকা জমা দিতে বলেছিল জিসিডিএ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৮:৪১
খালিদ জামিল।

খালিদ জামিল। ফাইল চিত্র।

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ৩১ মার্চ ভারতের প্রতিপক্ষ হং কং। অথচ ম্যাচের পাঁচ দিন আগে নজিরবিহীন ঘটনা ঘটে গেল। কেরল ফুটবল ফেডারেশনের (কেএফএ) সঙ্গে বিবাদের জেরে খালিদ জামিল, আশিক কুরুনিয়ন, সাহাল আব্দুল সামাদ এবং বিজয় ভার্গিসকে সাংবাদিক বৈঠক করার জন্য স্টেডিয়ামেই ঢুকতে দিলেন না ‘গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি’ (জিসিডিএ) কর্তৃপক্ষ! বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হয়।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভারত বনাম হং কং ম্যাচ আয়োজনের জন্য কেরল ফুটবল সংস্থাকে প্রায় ২৪ লক্ষ টাকা জমা দিতে বলেছিল জিসিডিএ। কিন্তু কেএফএ জানায়, এত টাকা দেওয়া সম্ভব নয়, তাই খালিদদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। রাতে বিবৃতি দিয়ে এআইএফএফ জানিয়েছে সব সমস‌্যা মিটে যাবে।

আরও পড়ুন