FIFA World Cup 2026

বিশ্বকাপে টক্কর মেসি-এমবাপের, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেন-হালান্ড, সোনার বুটের লড়াইয়ে পিছিয়ে রোনাল্ডো

বিশ্বকাপে সোনার বল বা সোনার বুট কে জিতবেন, তা নিয়ে আগ্রহ থাকে ফুটবলপ্রেমীদের মধ্যে। সোনার বুটের লড়াই এ বার চলছে জোর টক্কর। সমানে সমানে পাল্লা দিচ্ছেন লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১২:২০
Picture of Football

(বাঁ দিক থেকে) লিয়োনেল মেসি, হ্যারি কেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ শেষ হয়ে প্রিকোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গিয়েছে। বিশ্বজয়ের লড়াইয়ের গুরুত্বপূর্ণ এই পর্বে ফুটবলপ্রেমীদের বাড়তি নজর থাকবে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, হ্যারি কেন, লামিনে ইয়ামাল, নেমারদের মতো তারকাদের উপর। আর্লিং হালান্ড, মহম্মদ সালাহ, আশরফ হাকিমিরাও থাকবেন নজরে। তারকা ফুটবলারদের মধ্যে জমে উঠেছে সোনার বুটের লড়াইও।

Advertisement

প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা সোনার বুট পান। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পর কেউ এই দৌড়ে এগিয়ে যান বা পিছিয়ে পড়েন। এই দৌড়ে এগিয়ে রয়েছেন মেসি এবং এমবাপে। দু’জনেই সাতটি করে গোল করে ফেলেছেন। যদিও মেসি খেলেছেন চারটি ম্যাচ। এমবাপে পাঁচটি ম্যাচ খেলে সাত গোল করেছেন। খুব পিছিয়ে নেই কেন এবং হালান্ড। পাঁচটি করে গোল করেছেন দু’জনেই। সোনার বুট জয়ের দৌড়ে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন তাঁরা।

বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি করে গোল করেছেন চার জন ফুটবলার। তাঁরা হলেন উসমান দেম্বেলে, ভিনিসিয়াস জুনিয়র, মিকেল ওয়ারজ়াবাল এবং ইসমাইলা সার। এঁদের মধ্যে একমাত্র সারের আর এগোনোর সুযোগ নেই। কারণ সেনেগাল বিদায় নিয়েছে। বাকি সকলেই রয়েছেন লড়াইয়ে।

কিছুটা পিছিয়ে রয়েছেন রোনাল্ডো। সোনার বুটের দৌড়ে সিআর সেভেন রয়েছেন নবম স্থানে। সেরা ফর্মে না থেকেও রোনাল্ডো চার ম্যাচে তিন গোল করে ফেলেছেন। একটি বা দু’টি ভাল ম্যাচ তাঁকে লড়াইয়ে ফিরিয়ে আনতে পারে।

Advertisement
আরও পড়ুন