Theft Case in Kolkata

বেনিয়াপুকুরে গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রে চুরি!তিনটি এসির তামার তার হাতানোর অভিযোগ, গ্রেফতার দুই

ধৃতেরা হলেন মিঠুন মল্লিক এবং মহম্মদ সমীর। গ্রেফতারির পর দু’জনকে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ধৃতদের ৯ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৩:০১
Several arrest for stealing AC wiring at CDTI

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রেই চুরি! শীতাতপ যন্ত্রের (এসি) তার চুরির অভিযোগে গ্রেফতার দুই। কী ভাবে ওই কেন্দ্রে চোর ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে চুরির ঘটনাটি ঘটে। বেনিয়াপুকুর এলাকার সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউটে রাতের অন্ধকারে ঢুকে পড়েন কয়েক জন। সেখানে থাকা তিনটি এসির আউটডোর ইউনিট থেকে তামার তার চুরির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। শুক্রবার ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল থানায় চুরির অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করা হয়।

ধৃতেরা হলেন মিঠুন মল্লিক এবং মহম্মদ সমীর। গ্রেফতারির পর দু’জনকে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ধৃতদের ৯ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই প্রশিক্ষণ কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement
আরও পড়ুন