Lionel Messi

Lionel Messi: পিএসজি-র হয়ে ফরাসি লিগে প্রথম গোল করলেন মেসি

৮৭ মিনিটের মাথায় গোল করেন মেসি। ৩-১ গোলে জেতে পিএসজি। বাঁ পায়ের বাঁকানো শটে গোল করলেন মেসি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৪:০০
প্রথম গোলের পর মেসি।

প্রথম গোলের পর মেসি। ছবি রয়টার্স

প্রায় আধ ঘণ্টা ১০ জনে খেলেও ম্যাচ জিতল পিএসজি। ১৩ পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষ স্থান ধরে রাখল মেসির দল। নান্তেসের বিরুদ্ধে গোল করলেন লিয়োনেল মেসি। লিগ ১-এ এটিই তাঁর প্রথম গোল। পিএসজি-র হয়ে আগে গোল করলেও লিগের খেলায় এ বারই প্রথম।

৮৭ মিনিটের মাথায় গোল করেন মেসি। ৩-১ গোলে জেতে পিএসজি। বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি। এমবাপের দেওয়া পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট পিএসজি-র। লিগে শীর্ষ স্থানে রয়েছে তারা।

Advertisement

২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। ৮১ মিনিটে নিজেদের গোলেই বল জড়িয়ে দেন ডেনিস আপিয়া। তার আগে কোলো মুয়ানি নান্তেসের হয়ে একটি গোল শোধ করে দিয়েছিলেন। ৮৭ মিনিটে মেসির গোল শেষ পেরেকটি পুঁতে দেয়।

Advertisement
আরও পড়ুন