সরাসরি
FIFA World Cup 2026

জর্ডন ব্যবধান কমাতেই মেসিকে নামালেন স্কালোনি! ৬০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

প্রথম দু’টি ম্যাচে সাবলীল জয় পেয়েছে আর্জেন্টিনা। লিয়োনেল মেসি একাই পাঁচ গোল করেছেন। গত বারের চ্যাম্পিয়নদের বেশ চনমনে দেখাচ্ছে। জর্ডনও নিজেদের সেরাটা দিতে তৈরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:৫২
Picture of Football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:৫৪ key status

মাঠে নামলেন মেসি

৬০ মিনিটে নামলেন মেসি। জর্ডন ব্যবধান কমানোর পর আর ঝুঁকি নিলেন না স্কালোনি। সেরা অস্ত্রকে নামিয়ে দিলেন। নকআউটের আগে কিছুটা ম্যাচ অনুশীলনও পেয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:৫১ key status

গোওওওওল, জর্ডনের

প্রতি আক্রমণ থেকে ব্যবধান কমাল এশিয়ার দেশ। বক্সের ডান দিক থেকে ক্রশ করেন ইসান হাড্ডাড। ছ’গজের বক্সে বলে পা লাগিয়ে গোল করেন আল তামারি। কিছু করার ছিল না আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ়ের। আর্জেন্টিনা কি একটি গা ছাড়া মনোভাব দেখাচ্ছে?

Advertisement
timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:৪৪ key status

সুযোগ নষ্ট জর্ডনের

বক্সের মধ্যে ফাঁকায় বল পান আল তামারি। সহজ সুযোগ উড়িয়ে নষ্ট করলেন। প্রতি আক্রমণ থেকে ভাল সুযোগ এসেছিল।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:৪১ key status

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

আগ্রাসী মেজাজেই আর্জেন্টিনা। চাপ ধরে রেখেছেন ওটামেন্ডিরা।

Advertisement
timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:২১ key status

সুযোগ নষ্ট আর্জেন্টিনার

বক্সের বাইরে ডান দিকে ফ্রিকিক পেয়েছিল আর্জেন্টিনা। সেলসোর নেওয়া ফ্রিকিক থেকে বক্সে ফাঁকায় বল পান ওটামেন্ডি। তাঁর হেড অল্পের জন্য বাইরে গেল।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:১৬ key status

২-০ এগিয়ে আর্জেন্টিনা

প্রথম গোলের পর সেলসো।

প্রথম গোলের পর সেলসো। ছবি: রয়টার্স।

Advertisement
timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:১৩ key status

আর্জেন্টিনাকে আটকাতে পারছে না জর্ডন

জর্ডনের আট-ন’জন ফুটবলার মিলে ডিফেন্স করছেন। তা-ও আটকাতে পারছেন না আর্জেন্টিনাকে। মাঝ মাঠ পর্যন্ত কোনও চ্যালেঞ্জের সামনেই পড়তে হচ্ছে না বিশ্বজয়ীদের। বক্সের কিছুটা আগে জটলা তৈরি করছে জর্ডন। তবু প্রতিপক্ষের ডিফেন্স বার বার ভেঙে দিচ্ছেন আর্জেন্টাইনেরা। ৪০ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:০২ key status

গোওওওওওল

দ্বিতীয় গোল আর্জেন্টিনার। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল মার্তিনেজ়ের।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৮:০১ key status

বারে গেলে ফিরল বল! পেনাল্টি পেল আর্জেন্টিনা

মার্তিনেজ়ের শট বারে লেগে ফিরল, ফিরতি বলে হেড সেনসির। বাঁচান গোলরক্ষক। হেড করার সময় জর্ডনের এক ফুটবলারের পা সেনসির মাথায় লাগল। ফাউল। ‘ভার’র পরামর্শে পেনাল্টি দিলেন আম্পায়ার। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আর্জেন্টিনার।

 

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৫৫ key status

এগিয়ে গেল আর্জেন্টিনা

১৯ মিনিটে গোল আর্জেন্টিনার। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল আর্জেন্টিনা। তা থেকে গোল করলেন সেলসো। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা প্রথমে দুই পা এগিয়ে একটু বাঁদিকে সরে যান। তিনি প্রথমে যেখানে ছিলেন, সেখানেই থাকলে সম্ভবত বাঁচিয়ে দিতে পারতেন।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৪৫ key status

গোল হয়নি এখনও

ম্যাচের ১২ মিনিট অতিক্রান্ত। গোল হয়নি এখনও। আর্জেন্টিনা তিন-চার বার গোল করার পরিস্থিতি তৈরি করলেও সাফল্য আসেনি। জর্ডন এখনও বলার মতো আক্রমণ করতে পারেনি।

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৩৯ key status

আগ্রাসী আর্জেন্টিনা

শুরু থেকেই আগ্রাসী মেসিহীন আর্জেন্টিনা। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন আর্জেন্টিনার ফুটবলারেরা। স্কালোনি কি দ্রুত গোল চান?

timer শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:২৮ key status

আর্জেন্টিনার প্রথম একাদশে নেই মেসি

এমিলিয়ানো মার্তিনেজ়, মার্কোস সেনেসি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, এক্সেকুইল পালাসিয়োস, জিউলিয়ানো সিমিয়োনে, লিয়োনার্দো পারেদেস, জিয়োভানি লো সেলসো, নিকোলাস পাজ়, ইউলিয়ান আলভারেজ়, লাউতারো মার্তিনেজ়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন