Mohun Bagan

সাহালকে নিয়ে স্বস্তি মোহনবাগানে

সাহাল শেষ বার খেলেছিলেন ৫ ফেব্রুয়ারি পঞ্জাব এফসির বিরুদ্ধে। সেই ম‌্যাচে চোট পাওয়ায় ৩৯ মিনিটের মাথায় তাঁকে তুলে নিতে হয়। তার পর থেকে তিনি সাইডলাইনেই রিহ‌্যাব সারছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৭:২০
সাহাল আব্দুল সামাদ।

সাহাল আব্দুল সামাদ। —ফাইল চিত্র।

আইএসএলে রেকর্ড পয়েন্ট নিয়ে (৫৬) লিগ-শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী মঙ্গলবার থেকে প্লে-অফের প্রস্তুতি শুরু করবেন কোচ হোসে মলিনা। আশা করা যাচ্ছে, প্লে-অফে খেলবেন সাহাল আব্দুল সামাদ।

সাহাল শেষ বার খেলেছিলেন ৫ ফেব্রুয়ারি পঞ্জাব এফসির বিরুদ্ধে। সেই ম‌্যাচে চোট পাওয়ায় ৩৯ মিনিটের মাথায় তাঁকে তুলে নিতে হয়। তার পর থেকে তিনি সাইডলাইনেই রিহ‌্যাব সারছেন। প্লে-অফে মোহনবাগানের ম‌্যাচ হতে পারে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ, তাই মলিনা তাঁকে পাওয়ার ব‌্যাপারে আশাবাদী।

প্লে-অফে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (চার) এবং জামশেদুপর এফসি-র (পাঁচ) মধ‌্যে জয়ী দল। এফসি গোয়া খেলবে বেঙ্গালুরু এফসি (তিন) এবং মুম্বই সিটি এফসি-র (ছয়) মধ‌্যে জয়ী দলের বিরুদ্ধে।

এ দিকে এএফসি চ‌্যালেঞ্জ লিগের শেষ আট থেকে বিদায়ের পরে ইস্টবেঙ্গলের প্রধান পরীক্ষা সুপার কাপ ধরে রাখা। মার্চের শেষ সপ্তাহে ফের সেই প্রতিযোগিতার জন‌্য প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন