Viral Video

বিপদের আঁচ পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল সারমেয়, পর ক্ষণেই আশঙ্কা হল সত্যি, ঘটল ভয়াল কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

সোফায় বসেছিল ল্যাব্রাডর প্রজাতির এক কুকুর। হঠাৎই তার কী মনে হল, সে সেখান থেকে উঠে পাশের ঘরে চলে গেল। আর তার পরই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৪:৩৮
dog

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সেকেন্ডের সিদ্ধান্তে প্রাণ বাঁচল সারমেয়র। সোফায় বসেছিল ল্যাব্রাডর প্রজাতির এক কুকুর। হঠাৎই তার কী মনে হল, সে সেখান থেকে উঠে পাশের ঘরে চলে গেল। আর তার পরই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যাতে কুকুরটির প্রাণ যেতে পারত। কিন্তু সে কয়েক সেকেন্ড আগেই ঘরে থেকে বেরিয়ে যাওয়ায় বেঁচে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে টেক্সাসে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোফার উপর আরাম করে বসে রয়েছে একটি কুকুর। আশপাশে আর কেউ নেই। হঠাৎ করেই ছাদ থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। আওয়াজ কানে পৌঁছোতেই কুকুরটির কান খাড়া হয়ে যায়। দেখে মনে হল সে কোনও বিপদের সঙ্কেত পেল। এ দিক-ও দিক তাকিয়ে সোফা থেকে নেমে পাশের ঘরে চলে গেল কুকুরটি। আর তার পরই ঘটল এক ভয়াল কাণ্ড। ঘরটির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। পুরো ঘরটি লন্ডভন্ড হয়ে গেল। কিন্তু মুহূর্তের সিদ্ধান্তের জন্য কুকুরটি প্রাণে বেঁচে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অনাথনাগরিক’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। নেটাগরিকেরা সারমেয়র ষষ্ঠেন্দ্রিয়ের প্রশংসা করেছেন।

Advertisement
আরও পড়ুন