লাল-হলুদের নতুন বিদেশি।
দেশে ফিরে গিয়েছেন ড্যানিয়েল চিমা। তাঁর জায়গায় নতুন ফুটবলার সই করাল এসসি ইস্টবেঙ্গল। সোমবার বিকেলে ঘোষণা করা হল ব্রাজিলের স্ট্রাইকার মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসের নাম। পর্তুগালের প্রথম ডিভিশনের ক্লাব গিল ভিসেন্তে এফসি থেকে লাল-হলুদে যোগ দিচ্ছেন তিনি। মরসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন মার্সেলো।
গত বছরের অগস্টে গিল ভিসেন্তেতে যোগ দিয়েছিলেন। এর আগে স্পেনের ক্লাব বুর্গোস এফসি এবং সান্সেতে খেলেছেন তিনি। এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে মার্সেলো বলেন, “আমি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে গর্বিত। এটা ভারতের অন্যতম বড় ক্লাব। যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দিয়ে লিগে ওদের অবস্থার উন্নতি করতে চাই।”
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) January 10, 2022
We are pleased to announce that we have acquired the services of young Brazilian striker 𝐌𝐚𝐫𝐜𝐞𝐥𝐨 𝐑𝐢𝐛𝐞𝐢𝐫𝐨 𝐝𝐨𝐬 𝐒𝐚𝐧𝐭𝐨𝐬 on loan from Gil Vicente FC till the end of the season, subject to clearances.#WelcomeMarcelo #WeAreSCEB pic.twitter.com/FER5whE2Lm
শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল লাল-হলুদ। সম্প্রতি স্প্যানিশ মারিয়ো রিভেরার নাম প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। ফলে দলের গত দু’টি ম্যাচে দায়িত্ব ছিলেন সহকারী কোচ রেনেডি সিংহ। তাঁর অধীনে লাল-হলুদের খেলা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।