FIFA World Cup 2026

অনুশীলনের মাঠের পাশেই বিষধর সাপের বাসা! বিশ্বকাপ খেলতে গিয়ে সমস্যায় দুই দেশ, জারি হল সতর্কতা

ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদের সামনে সুইৎজ়ারল্যান্ড। অনুশীলনের জন্য যে মাঠ তাদের দেওয়া হয়েছে তার পাশে সাপের বাসা রয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে আমেরিকার স্থানীয় প্রশাসনের তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২১:৩১
football

সুইৎজ়ারল্যান্ড দল। ছবি: সমাজমাধ্যম।

ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদের সামনে সুইৎজ়ারল্যান্ড। অনুশীলনের জন্য যে মাঠ তাদের দেওয়া হয়েছে তার পাশে সাপের বাসা রয়েছে। আগে থেকেই দলকে সতর্ক করে দেওয়া হয়েছে আমেরিকার স্থানীয় প্রশাসনের তরফে। একই সতর্কতা দেওয়া হয়েছে নরওয়ের উদ্দেশেও। ফলে এই দুই দেশের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সুইৎজ়ারল্যান্ড দলের তরফে তাদের অনুশীলনের মাঠের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘সাপের থেকে সাবধান’। মাঠের মানচিত্রে দেখা যাচ্ছে, গোলকিপারদের এলাকা, জিমের তাঁবু এবং সাজঘরের এলাকা রয়েছে। তবে মাঠের পাশে লাল রং দিয়ে ঢাকা একটি এলাকা নজর কেড়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ‘সাপের এলাকা’।

সান দিয়েগোর হিস্ট্রি মিউজিয়ামের তরফে জানানো হয়েছে, ওই এলাকার চারটি প্রজাতির বিষধর র‌্যাটলস্নেক রয়েছে। সুইৎজ়ারল্যান্ডের অনুশীলনে কোনও সাপ দেখা গিয়েছে কি না তা অবশ্য জানা যায়নি।

নরওয়েকেও একই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারা নর্থ ক্যারোলিনার গ্রিন্সবোরোতে অনুশীলন করছে। ফুটবলারদের বলা হয়েছে, সাপেরা রেগে যেতে পারে এমন কোনও কাজ না করতে। বলা হয়েছে, কোনও ভাবে অনুশীলনের মাঠে সাপ ঢুকে এলে খুব সাবধানে সেটি তুলে বাইরে ফেলতে। সাপকে বিরক্ত করার চেষ্টা করলে সেটি কামড়াতে পারে। আমেরিকার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এলাকায় কপারহেড সাপ দেখতে পাওয়া খুবই স্বাভাবিক। গ্রিন্সবোরোতেও তা দেখা যায়।

Advertisement
আরও পড়ুন