FIFA World Cup 2026

আমেরিকার গরম থেকে বাঁচতে স্পেনের অস্ত্র ‘কুলিং ভেস্ট’! অনুশীলনে কী ভাবে শরীর ঠান্ডা রাখছেন ইয়ামালেরা?

আমেরিকার যে সব শহরে বিশ্বকাপ খেলা হচ্ছে, প্রতিটিতেই গরম। গরম থেকে বাঁচতে স্পেনের অস্ত্র ‘কুলিং ভেস্ট’। একটি বিশেষ ধরনের পোশাক পরে অনুশীলনে নামছেন লেমিনে ইয়ামালেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৮:৫৬
football

স্পেনের অনুশীলনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

আমেরিকার যে সব শহরে বিশ্বকাপ খেলা হচ্ছে, প্রতিটিতেই গরম। সে কারণে বিশ্বকাপের ম্যাচে দু’বার জলপানের বিরতি দেওয়া হচ্ছে। গরম থেকে বাঁচতে বিভিন্ন দলই বিভিন্ন পন্থা অবলম্বন করছে। তেমনই স্পেনের অস্ত্র ‘কুলিং ভেস্ট’। একটি বিশেষ ধরনের পোশাক পরে অনুশীলনে নামছেন লেমিনে ইয়ামালেরা। ফলে কঠোর অনুশীলনের পরেও ঠান্ডা থাকছে তাঁদের শরীর।

Advertisement

আমেরিকার একটি সংস্থা এই ‘কুলিং ভেস্ট’ তৈরি করেছে। গরমের মধ্যে অনুশীলন করলেও তার প্রভাব যাতে শরীরে না পড়ে সেটা ভেবেই এটি তৈরি করা হয়েছে। এই পোশাকের মধ্যে রয়েছে জমাট জেল, যা খেলোয়াড়ের শরীরের উপরিভাগে থাকা তাপ শুষে নেয়। সঙ্গে রয়েছে ইনসুলেটেড জ্যাকেট, যা শরীরে ঠান্ডা ভাব বজায় রাখতে সাহায্য করে। রয়েছে ‘কুলিং ওভারশ্যু’, যার সাহায্যে শরীরের নীচের অংশও ঠান্ডা থাকে।

প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, ফর্মুলা ওয়ানে প্রথম বার এই ব্যবহার হয়েছিল। তার পর ফুটবলে এসেছে। সংস্থাটির আশা, দীর্ঘ ক্ষণ গরমের মধ্যে ফুটবলারদের খেলতে হলেও কোনও সমস্যা হবে না। শরীর ঠান্ডা থাকবে। স্পেনের ফুটবল সংস্থা জানিয়েছে, ‘কুলিং ভেস্ট’ পরলে ফুটবলারের শরীরের সার্বিক তাপমাত্রা ০.৫ ডিগ্রি কম থাকবে। চামড়ার তাপমাত্রা ১৩ ডিগ্রি কম থাকবে। ফলে ফুটবলারদের পারফরম্যান্সের উন্নতি যেমন হবে, তেমনই দ্রুত তাঁরা সুস্থও হয়ে উঠতে পারবেন।

কেপ ভার্দের বিরুদ্ধে স্পেনের প্রথম ম্যাচ আটলান্টার ঢাকা স্টেডিয়ামে খেলা হলেও, দল অনুশীলন করছে টেনেসির চ্যাটানুগায়। সেখানকার তাপমাত্রা যথেষ্ট বেশি। ইউরোপের তাপমাত্রা অনেকটাই কম থাকায় ইউরোপীয় খেলোয়াড়দের সমস্যা হচ্ছে বেশি। তাই স্পেন একা নয়, আরও ১৪টি দেশ এই প্রযুক্তি ব্যবহার করছে।

Advertisement
আরও পড়ুন