FIFA Womens World Cup

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার হার, মহিলাদের ফুটবল বিশ্বকাপে চতুর্থ বার ব্রোঞ্জ জিতল সুইডেন

শেষটা ভাল করতে পারল না অস্ট্রেলিয়া। মহিলাদের ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হারল তারা। ২-০ গোলে জিতে ব্রোঞ্জ পেল সুইডেন। এই নিয়ে চতুর্থ বার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ১৯:১৪
Sweden footballers

অস্ট্রেলিয়াকে হারিয়ে উল্লাস সুইডেনের মহিলা ফুটবলারদের। ছবি: রয়টার্স

মহিলাদের ফুটবল বিশ্বকাপে আরও এক বার তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল সুইডেনকে। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন। দলের হয়ে গোল করেন ফ্রিডোলিনা রলফো ও কসোভারে আসলানি। এর আগে তিন বার মহিলাদের ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে সুইডেন। চতুর্থ বার এই কীর্তি করল তারা।

Advertisement

এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্ব ও নক আউটে ভালই খেলছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেমিফাইনাল ও তার পর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে হারতে হল তাদের। ব্রিসবেনে এই ম্যাচেও গ্যালারি পুরো ভর্তি ছিল। কিন্তু ঘরোয়া সমর্থকদের সামনে ভাল খেলতে পারল না অস্ট্রেলিয়া।

৩০ মিনিটের মাথায় পেনাল্টি পায় সুইডেন। বক্সের মধ্যে সুইডেনের স্ট্রাইকার স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসকে ফাউল করেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার হান্ট। ভার প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করেন রলফো।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় দূরপাল্লার শটে দলের দ্বিতীয় গোল করেন আসলানি। গোল শোধ করার কিছচু সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু গোল করতে পারেনি তারা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশকে।

Advertisement
আরও পড়ুন