India vs England 2021

India vs England 2021: কোহলীদের নেটে চমকে দিলেন অশ্বিন, কী করে?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। লর্ডসে প্রথম একাদশে থাকার পরেও শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৫৮
রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখনও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। লর্ডসে প্রথম একাদশে থাকার পরেও শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়। ইংল্যান্ডে গিয়ে অশ্বিন তাই নেটেই অনুশীলন করছেন। আর সেখানেই বাঁ হাতে ব্যাট করে চমকে দিলেন তিনি।

ইনস্টাগ্রামে অশ্বিন বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানেই তাঁকে বাঁ হাতে ব্যাট করতে দেখা গিয়েছে। সঙ্গে ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ‘প্রতিদিন নতুন কিছু চেষ্টা করার ইচ্ছে কখনও যায় না’। ছবিতে অশ্বিনের ব্যাট করার ভঙ্গিমা ভাল লেগেছে সতীর্থ শিখর ধবনের। তিনি উত্তর দিয়েছেন, ‘তোমাকে বাঁ হাতে ব্যাট করতে দেখে দারুণ লাগছে ভাই। দুর্দান্ত’।

Advertisement

অশ্বিন নিজে ডান হাতে ব্যাট করেন। সে ব্যাপারেও যথেষ্ট পারদর্শী তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছিলেন। এ ছাড়াও টেস্টে একাধিক স্মরণীয় ইনিংস রয়েছে তাঁর। রয়েছে পাঁচটি শতরান।

অশ্বিনের ছবিতে ধবনের মন্তব্য।

অশ্বিনের ছবিতে ধবনের মন্তব্য।

Advertisement
আরও পড়ুন