উল্লাস রাজস্থানের ক্রিকেটারদের ছবি: আইপিএল
শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ হারল কলকাতা।
শূন্য় রানে আউট হয়ে গেলেন রাসেল।
অর্ধশতরান করে খেলছেন কলকাতার অধিনায়ক।
৫৮ রান করে আউট হলেন অ্যারন ফিঞ্চ।
৮ ওভারে ১ উইকেটে ৯৩ রান কলকাতার। ফিঞ্চ ৪৯ ও শ্রেয়স ৩৯ রান করে ব্যাট করছেন।
ভাল খেলছেন শ্রেয়স আয়ার ও অ্যারন ফিঞ্চ। পাওয়ার প্লে-তে ৫৭ রান তুলেছে কেকেআর।
প্রথম বলেই রান আউট হলেন সুনীল নারাইন।
শেষ পর্যন্ত ৫ উইকেটে ২১৭ রান করল রাজস্থান। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও দলের হয়ে সর্বোচ্চ রান রাজস্থানের।
৬০ বলে ১০৩ করে আউট হয়ে গেলেন জস বাটলার।
এ বারের আইপিএলের দ্বিতীয় শতরান করলেন জস বাটলার।
৩৮ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু।
ভাল খেলছেন জস বাটলার। শতরানের পথে এগচ্ছেন তিনি।
২৪ রানের মাথায় দেবদত্ত পাড়িক্কলকে আউট করলেন সুনীল নারাইন।
মাত্র ২৯ বলে অর্ধশতরান করলেন বাটলার।
পুরনো ছন্দে দেখা যাচ্ছে বাটলারকে। ৬ ওভারে দলের রান বিনা উইকেটে ৬০। ২৭ বলে ৪৬ রান করে খেলছেন বাটলার।
নিজের ছন্দে খেলছেন বাটলার। ১৯ বলে ৩০ রান করে খেলছেন তিনি। দলের রান বিনা উইকেটে ৪০।
ক্রিজে রয়েছেন জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কল। ২ ওভারে রাজস্থানের রান বিনা উইকেটে ৯।
দলে একটি পরিবর্তন করেছে কলকাতা। আমন খানের জায়গায় দলে এসেছেন শিবম মাভি।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।