Paris Olympics 2024

প্রথম থ্রোয়েই বাজিমাত, নীরজের সোনার দৌড় শুরু, অলিম্পিক্সের ফাইনালে সোনার লড়াই বৃহস্পতিতে

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে নীরজ চোপড়া। যোগ্যতা অর্জন পর্ব সহজেই পার করলেন তিনি। আরও এক বার সোনার দৌড়ে টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১৫:২১
Neeraj Chopra

নীরজ চোপড়া। —ফাইল চিত্র।

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে নীরজ চোপড়া। যোগ্যতা অর্জন পর্ব সহজেই পার করলেন তিনি। আরও এক বার সোনার দৌড়ে টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ী। ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন নীরজ।

Advertisement

যোগ্যতা অর্জন পর্বে ৮৪ মিটারের বেশি দূরে ছুড়তে পারলে সরাসরি ফাইনালে ওঠা যায়। নীরজ প্রথম থ্রোয়ে ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন। ফলে সরাসরি ফাইনালে পৌঁছে গেলেন তিনি।

গ্রুপ বি-তে ছিলেন নীরজ। গ্রুপ এ-তে ছিলেন কিশোর জেনা। তিনি যোগ্যতা অর্জন করতে পারলেন না। কিশোর ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। কিন্তু ফাইনালে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করবেন। কিশোর প্রথম ১২ জনের মধ্যে থাকতে পারলেন না।

গ্রুপ এ থেকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৭৬), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (৮৫.৯৭), চেকিয়ার ইয়াকুব ভাদলেক (৮৫.৬৩) এবং ফিনল্যান্ডের টনি কেরানেন (৮৫.২৭)।

গ্রুপ বি থেকে নীরজ ছাড়াও এখনও পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডরসন পিটার্স (৮৮.৬৩), পাকিস্তানের আরশাদ নাদিম (৮৬.৫৯) ব্রাজিলের লুইজ মরিসিয়ো ডা সিলভা (৮৫.৯১) এবং মলডোভার আন্দ্রিয়ান মারডারে (৮৪.১৩)।

ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন ন’জন। তাছাড়াও ফিনল্যান্ডের অলিভার হেলান্ডার (৮৩.৮১), ত্রিনিদাদ এবং টোবাগোর কেশরন ওয়ালকট (৮৩.০২) এবং ফিনল্যান্ডের ল্যাসি এটেলাটালো (৮২.৯১) ফাইনালে উঠলেন।

টোকিয়ো অলিম্পিক্সে নীরজ সোনা জিতেছিলেন ২০২১ সালের ৭ অগস্ট। তিন বছর পর প্যারিস অলিম্পিক্সে নীরজের ফাইনাল ৮ অগস্ট। অর্থাৎ তিন বছর এক দিন পর আরও এক বার সোনাজয়ের সুযোগ তাঁর সামনে।

Advertisement
আরও পড়ুন