Paris Olympics 2024

অলিম্পিক্স শুরু হতেই বিশ্বরেকর্ড দক্ষিণ কোরিয়ার সিহিয়নের, ভাঙলেন পাঁচ বছর আগের নজির

২০১৯ সালের ১০ জুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন চায়েইয়ং। তাঁর থেকে ২ স্কোর বেশি পেলেন সিহিয়ন। বৃহস্পতিবার অলিম্পিক্সে ছিল তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ড।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ২১:৩৪
Lim Sihyeon

লিম সিহিয়ন। ছবি: রয়টার্স।

এত দিন মেয়েদের তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড ছিল কাং চায়েইয়ংয়ের। দক্ষিণ কোরিয়ার সেই তিরন্দাজের রেকর্ড ভাঙলেন তাঁর দেশেরই এক জন। বৃহস্পতিবার ২১ বছরের লিম সিহিয়ন ৬৯৪ স্কোর করলেন। বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। চায়েইয়ংয়ের স্কোর ছিল ৬৯২।

Advertisement

২০১৯ সালের ১০ জুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন চায়েইয়ং। তাঁর থেকে ২ স্কোর বেশি পেলেন সিহিয়ন। বৃহস্পতিবার অলিম্পিক্সে ছিল তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ড। সেখানে তিনি ৪৯ বার ১০ স্কোর করেন। ২১ বার বুলস আই মারেন। সিহিয়ন প্রতিযোগিতা শুরু করেন চারটি বুলস আই, একটি ১০ স্কোর এবং একটি ৯ মেরে। ধারাবাহিকতা বজায় রাখেন পুরো ইভেন্টেই।

সিহিয়ন এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন আমেরিকার ক্যাসি কহোল্ড। তবে র‍্যাঙ্কিং রাউন্ডে যে ভাবে সকলকে পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী তাতে এ বারের অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্ন দেখতেই পারেন তিনি।

এই বছর তিরন্দাজির বিশ্বকাপে ইয়েচিয়ন এবং সাংহাইয়ে সোনা জিতেছিলেন সিহিয়ন। ২০২২ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। এ বার অপেক্ষা অলিম্পিক্স সোনার। সেই পথে অনেকটাই এগিয়ে গেলেন সিহিয়ন।

Advertisement
আরও পড়ুন