T20 World Cup 2024

টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে কাদের রাখা উচিত, রোহিতকে পরামর্শ গাওস্করের

২০০৭ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের কাছে রয়েছে বলে মনে করছেন সুনীল গাওস্কর। অধিনায়ক রোহিত শর্মাকে উপদেশও দিলেন প্রথম একাদশ নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৪:২৯
Sunil Gavaskar

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে, তাতে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল খুব ভাল হয়েছে বলে মনে করছেন সুনীল গাওস্কর। ২০০৭ সালের পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের কাছে রয়েছে বলে মনে করছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে উপদেশও দিলেন প্রথম একাদশ নিয়ে।

Advertisement

২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে হবে সেই প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। এ ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান (৯ জুন), আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে খেলবে ভারত। গাওস্কর বলেন, “ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরার সঙ্গে যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, শিবম দুবে রয়েছে।”

এক সময় ক্যারিবিয়ান পেসারদের বিনা হেলমেটে সামলেছিলেন গাওস্কর। কিন্তু এখন সে দেশের পিচ স্পিন সহায়ক। গাওস্কর বলেন, “ওয়েস্ট ইন্ডিজ়ের পিচ মাথায় রেখে দলে ভারসাম্য রাখতে হবে। দলে তিন জন স্পিনার এবং দু’জন পেসার রাখা উচিত। সেই সঙ্গে হার্দিক পাণ্ড্য রয়েছে। আমার মনে হয় তা হলেই ভারসাম্য তৈরি হবে।”

গাওস্করের মতে ভারতীয় দলে এমন ব্যাটারেরা রয়েছেন যাঁরা তিন ধরনের ক্রিকেটই খেলতে পারেন। তিনি বলেন, “দলে একাধিক ব্যাটার রয়েছে যারা তিন ধরনের ক্রিকেটই খেলতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতের ব্যাটিং লাইন আপটা এমনই।”

 T20 World Cup Schedule

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Advertisement
আরও পড়ুন