Daniil Medvedev

দল-পরিবার নিয়ে দুবাইয়ে আটকে টেনিস তারকা মেদভেদেভ, আগামী সপ্তাহের প্রতিযোগিতায় অনিশ্চিত

দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতায় খেলতে গিয়ে সেখানে আটকে পড়েছেন দানিল মেদভেদেভ। আটকে রয়েছেন রাশিয়ার আর এক টেনিস খেলোয়াড় আন্দ্রে রুবলেভও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:৪১
Picture of Daniil Medvedev

দানিল মেদভেদেভ। —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছেন দানিল মেদভেদেভ। তাঁর সঙ্গে রয়েছেন পরিবার এবং দলের সদস্যেরাও। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়ন হওয়ার পরেও দেশে ফিরতে পারছেন না বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়।

Advertisement

শুধু মেদভেদেভ নন, দুবাইয়ে আটকে গিয়েছেন বেশ কয়েক জন টেনিস খেলোয়াড়। তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার আর এক খেলোয়াড় আন্দ্রে রুবলেভও। সকলকে নিয়ে নিরাপদে কী ভাবে সংযুক্ত আরব আমিরশাহি ছাড়বেন বুঝতে পারছেন না মেদভেদেভ। রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘এটা ব্যতিক্রমী পরিস্থিতি। স্বাভাবিক ভাবেই এখানে আকাশ পথ বন্ধ রাখা হয়েছে। কবে, কখন বিমানে উঠতে পারব তা অনিশ্চিত। কেউ কিছু বলতে পারছে না। কত দিন এখানে থাকতে হবে তা-ও এখন বলা সম্ভব নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিনও অপেক্ষা করতে হতে পারে। একের পর এক বিমান বাতিল করা হচ্ছে বা সময় পিছিয়ে দেওয়া হচ্ছে।’’

মেদভেদেভ জানিয়েছেন বহু উদ্বিগ্ন বন্ধু, পরিজন, পরিচিতের ফোন পেয়েছেন। দুবাইয়ে আপাতত নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন। কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। আগামী মঙ্গলবার থেকে ইন্ডিয়ান ওয়েলসে একটি প্রতিযোগিতায় খেলার কথা তাঁর। সেই প্রতিযোগিতায় খেলতে পারবেন কিনা, তা-ও বুঝতে পারছেন না বর্তমান পরিস্থিতিতে।

যুদ্ধ পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই বিমানবন্দর। ইরান একাধি বার হামলা চালিয়েছে দুবাইয়ে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরের একাংশও। আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলার প্রত্যুত্তরে ইরান পশ্চিম এশিয়া আটটি দেশে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন