Instagram paid features

বিনামূল্যের পরিষেবা বন্ধ করার পথে ইনস্টাগ্রাম, গাঁটের কড়ি খরচ করলে মিলবে কোন কোন নতুন ‘ফিচার’?

‘ইনস্টাগ্রাম প্লাস’ নামে পরিচিত নতুন প্ল্যানটি বর্তমানে কিছু ব্যবহারকারীর উপর পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, মেক্সিকো, জাপান এবং ফিলিপিন্সের মতো দেশগুলিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন মডেল চালু করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৬:২৯

ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রামে নানা ফিচার ব্যবহার করতে এ বার খরচ করতে হতে পারে গাঁটের কড়ি। এপ্রিলের শুরু থেকেই টেক দুনিয়ায় গুঞ্জন, মেটা তাদের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি সাবস্ক্রিপশন মডেল আনতে চলেছে। নতুন ব্যবস্থাটি চালু হলে এত দিন যে সব পরিষেবা বিনামূল্যে ব্যবহার করতেন ব্যবহারকারীরা, তার কিছু অংশ ‘প্রিমিয়াম’ তালিকার আওতায় চলে আসতে পারে। সেই ফিচার ব্যবহার করতে হলে অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করতে হবে।

Advertisement

‘ইনস্টাগ্রাম প্লাস’ নামে পরিচিত নতুন প্ল্যানটি বর্তমানে বিশ্বের কিছু অঞ্চলের ব্যবহারকারীদের উপর পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, মেক্সিকো, জাপান এবং ফিলিপিন্সের মতো দেশগুলিতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে। নতুন ফিচারের একটি বড় অংশই অনলাইন প্ল্যাটফর্মটির ‘স্টোরিজ’কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই অংশটিই হল অ্যাপটির অন্যতম বহুল ব্যবহৃত ফিচার। এই বিভাগের অন্যতম সংযোজন হল পরিচয় প্রকাশ না করে ‘স্টোরিজ’ দেখার সুবিধা। অর্থাৎ, অন্য কারও স্টোরি দেখবেন, কিন্তু আপনার নাম ভিউ লিস্টে আসবে না। এই সুবিধার পেতে হলে সাবস্ক্রিপশন লাগতে পারে।

আপনার ‘স্টোরিজ’ কে কত বার দেখেছেন, তা জানার জন্য খরচ করতে হতে পারে। বর্তমানে ইনস্টাগ্রামে নিকটতম বন্ধুর তালিকা তৈরির সুবিধা রয়েছে। সাবস্ক্রিপশন নিলে নিজের পছন্দমতো ভিন্ন ভিন্ন ‘অডিয়েন্স লিস্ট’ তৈরি করা যাবে। এর ফলে, প্রতিটি পোস্ট ঠিক কারা দেখতে পারবেন, তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন। যাঁরা বিভিন্ন গ্রুপে ভিন্ন ভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পছন্দ করেন, তাঁদের জন্য একটি বাড়তি সুবিধা যোগ করবে বলে মনে করছে সংস্থাটি। সূত্রের খবর, মেটার নতুন ‘মানাস এআই’ বা ‘ভাইব’ ভিডিয়ো জেনারেশন টুলের মতো উন্নত ফিচারের সম্পূর্ণ ব্যবহারের জন্যও টাকা লাগতে পারে।

Advertisement
আরও পড়ুন