Bizarre Incident

একঘেয়েমি কাটাতে ‘মজা’ করার চিন্তা, জঙ্গলে চুপি চুপি ঢুকে অদ্ভুত কাণ্ড ঘটালেন যুবক! স্তম্ভিত নেটপাড়া, উঠল সত্যতা নিয়ে প্রশ্নও

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাইল্যান্ডের ওই যুবক শুধু একঘেমেয়ি কাটানোর জন্য গোটা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছেন। অদ্ভুত শোনালেও গ্রেফতারের পর তেমনটাই কারণ জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৭:৫৯
A man from Thailand set Jungle in fire to relieve boredom, netizens questions authenticity of the incident

ছবি: এআই সহায়তায় প্রণীত।

একঘেয়েমি কাটাতে মানুষ কী কী করতে পারে? গোটা জঙ্গলে আগুন ধরিয়ে দিতে পারে কী! তেমনটাই কাণ্ড ঘটিয়ে হইচই ফেললেন তাইল্যান্ডের যুবক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সেখানে। আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমেও।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাইল্যান্ডের ওই যুবক শুধু একঘেমেয়ি কাটানোর জন্য গোটা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছেন। অদ্ভুত শোনালেও গ্রেফতারের পর তেমনটাই কারণ জানিয়েছেন তিনি। তাইল্যান্ডের ফিটসানুলোক প্রদেশের ‘কায়েং হাত ওই’ জঙ্গলে প্রায়শই আগুন লাগত। এর মধ্যেই বনরক্ষীরা টহল দেওয়ার সময় এক সন্দেহভাজন যুবকের মুখোমুখি হন। আটক করা হয় তাঁকে। যুবকের কাছ থেকে একটি লাইটার উদ্ধার হয়। তবে জিজ্ঞাসাবাদের পরও যুবক জানাননি যে গভীর জঙ্গলে কী করছিলেন তিনি। সদুত্তর না পেয়ে যুবককে পুলিশের হাতে তুলে দেন বনবিভাগের কর্মীরা। তাঁকে গ্রেফতার করে জেরার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই নিজের দোষ স্বীকার করেন তিনি। জানান, একঘেয়েমি কাটানোর জন্য জঙ্গলে আগুন ধরিয়েছিলেন তিনি।

তাইল্যান্ডে মাঝেমধ্যেই দাবানলের আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলে। কখনও কখনও এই আগুন প্রাকৃতিক কারণে যেমন লাগে, তেমনই আবার মানুষের অবহেলার কারণেও লাগে। তবে শুধুমাত্র ‘মজার’ জন্য জঙ্গলে ওই যুবকের আগুন ধরানোর ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ হিসাবে দেখছেন নেটাগরিকেরা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নিন্দা এবং সমালোচনার ঝড়় উঠেছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের কেউ কেউ বিষয়টিকে ‘পাগলামি’ বলে মনে করলেও অনেকেই যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন। অনেকে আবার ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘লাইটার নিয়ে গিয়ে কী পুরো জঙ্গলে আগুন ধরানো সম্ভব?’’

Advertisement
আরও পড়ুন