Viral Video

দুই ভাইকে একসঙ্গে বিয়ের পর ৬৬-তে ‘হাঁটুর বয়সি’ তরুণীকে বিয়ে! আবার সেই হিমাচল, ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের ওই বৃদ্ধের নাম সোম দেব। ৬৬ বছর বয়সি সোম কুল্লুর বানজারের বাসিন্দা। দীর্ঘ দিন বিয়ে করেননি। একাই থাকতেন। বাবা-মা মারা যাওয়ার পর ভাইও আলাদা হয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৭:৫৮
Video shows 66 year old man marries 35 year old woman in Himachal Pradesh

বৃদ্ধ সোম দেব এবং তাঁর স্ত্রী। ছবি: ইনস্টাগ্রাম।

গত বছর একই সঙ্গে দুই ভাইকে বিয়ে করে হইচই ফেলেছিলেন হিমাচল প্রদেশের এক তরুণী। এ বার অসমবয়সি বিয়ের জেরে আবার খবরের শিরোনামে ভারতের উত্তরের রাজ্যটি। কুল্লুর বানজারে ৩৫ বছর বয়সি তরুণীকে বিয়ে করে আলোড়ন ফেললেন ৬৬ বছর বয়সি এক বৃদ্ধ। ওই দম্পতির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের ওই বৃদ্ধের নাম সোম দেব। ৬৬ বছর বয়সি সোম কুল্লুর বানজারের বাসিন্দা। দীর্ঘ দিন বিয়ে করেননি। একাই থাকতেন। বাবা-মা মারা যাওয়ার পর ভাইও আলাদা হয়ে যায়। তবে জীবনের সায়াহ্নে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেন সোম। ভালবাসা খুঁজে পান ৩৫ বছর বয়সি এক নারীর মধ্যে। মাসখানেক আগে বিয়েও করেন তাঁরা। আশ্চর্যের বিষয় হল, বিয়ের এক মাস হয়ে গেলেও এখন তাঁদের ‘নটি’ (হিমাচলি নৃত্য)-র ভিডিয়ো সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। থারিম্বলা গ্রামের সংবর্ধনা অনুষ্ঠানেও দম্পতি হাত ধরে এমন ভাবে নেচেছেন যা দেখে উপস্থিত দর্শক হতবাক হয়ে গিয়েছেন।

সোম এবং তাঁর নববিবাহিত স্ত্রীর বয়সের ব্যবধান ৩১ বছর। কিন্তু তাঁদের রসায়ন অনেককেই ঈর্ষান্বিত করবে। একটি ভিডিয়োয় সোমকে গর্বের সঙ্গে স্ত্রীর পরিচয় দিতে দেখা যায়। নববধূকেও স্পষ্ট ভাবে বলতে শোনা যায়, তিনি নিষ্ঠার সঙ্গে তাঁর স্বামীর সেবা করবেন এবং এই নতুন যাত্রায় তিনি অত্যন্ত আনন্দিত।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘শিমলা_ভিউ_স্পট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের একাংশ বিষয়টিকে ‘প্রকৃত ভালবাসা’ তকমা দিলেও কেউ কেউ আবার ঠাট্টা-মশকরা করতেও পিছপা হননি।

Advertisement
আরও পড়ুন