Viral Video

কে আগে পরাবে? মালাবদল করতে গিয়ে মহাযুদ্ধ পাত্র-পাত্রীর মধ্যে! শূন্যে ভেসে চলল প্রতিযোগিতা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে রয়েছেন বর এবং নববধূ। মালাবদলের অনুষ্ঠান চলছে তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৭:২২
Video shows bride and groom engaged in competition to put garland on each other in wedding ceremony

মালা পরানোর প্রতিযোগিতায় মাতলেন পাত্র-পাত্রী। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-বধূকে। অনেক সময় আবার পাত্রপাত্রীর কারণেও হাসির রোল ওঠে। সম্প্রতি সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। হেসে কুটোপাটি হয়েছে নেটপাড়া। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে মালাবদল অনুষ্ঠানের সময় কী ভাবে একে অপরকে মালা পরানোর জন্য প্রতিযোগিতা শুরু করেছেন বর এবং নববধূ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে রয়েছেন বর এবং নববধূ। মালাবদলের অনুষ্ঠান চলছে তাঁদের। এমন সময় কে কার গলায় আগে মালা পরাবেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয় বর এবং কনেপক্ষের মধ্যে। মালাবদলের জন্য বর এবং কনেকে কাঁধে তুলে নেন তাঁদের পরিবারের লোক। তবে সাধারণ পদ্ধতি মেনে তা হয়নি। এক জন দ্বিতীয় জনকে, দ্বিতীয় জন তৃতীয় জনকে এবং তৃতীয় জন বরকে কাঁধে তুলে নিয়েছেন। কনেপক্ষও এর ব্যতিক্রম নয়। একই কাজ করেছে তারাও। ফলস্বরূপ মাটি থেকে অনেকটা উপরে উঠে গিয়েছেন পাত্র এবং পাত্রী। কে আগে মালা পরাবে তা নিয়ে শূন্যেই প্রতিযোগিতা শুরু করেছেন তাঁরা। অন্য দিকে, তাঁদের যাঁরা কাঁধে তুলে রেখেছেন, তাঁরা ভারসাম্য রাখার চেষ্টা করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাহুল জাদিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাই, এটা কি বিয়ে না কি মহাযুদ্ধ?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ তো মালাবদলের লড়াই। শূন্যে ভেসে প্রতিযোগিতা চলছে। কালে কালে আর কত দেখব?’’ তৃতীয় জন আবার মন্তব্য করেছেন, ‘‘মালাবদলের জন্য মানব-টাওয়ার তৈরি করতে এই প্রথম দেখলাম। খুবই মজার ভিডিয়ো। তবে পড়ে গেলেই সব জারিজুরি বেরিয়ে যাবে।’’

Advertisement
আরও পড়ুন