Viral Video

দুরন্তের এসি কামরার শৌচাগারে চলছে প্লেট, চামচ ধোয়ার কাজ! ভিডিয়ো ছড়াতেই নোটিস ধরানো হল আইআরসিটিকে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের শৌচাগারের ভেতরে এক আইআরসিটিসি কর্মী একটি ঢাকনাবন্ধ কমোডের উপর ঝুড়িতে বাসনপত্র ধুয়ে ধুয়ে রাখছেন। পোস্টটিতে অভিযোগ করা হয় যে, ট্রেনের যাত্রীদের ক্যাটারিং পরিষেবার জন্য ব্যবহৃত খাবারের প্লেট ও কাঁটাচামচ অস্বাস্থ্যকর পরিবেশে পরিষ্কার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেলের শৌচাগারের মধ্যেই চলছে বাসন ধোয়ার পর্ব। আইআরসিটিসি ক্যাটারিংয়ের কর্মীদের কাণ্ড দেখে হতবাক যাত্রীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে মুম্বই-এর্নাকুলাম দুরন্ত এক্সপ্রেসের শৌচাগারের ভিতরে বাসনপত্র ধোয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলের শৌচাগারের ভেতরে এক আইআরসিটিসি কর্মী একটি ঢাকনাবন্ধ কমোডের উপর ঝুড়িতে বাসনপত্র ধুয়ে ধুয়ে রাখছেন। পোস্টটিতে অভিযোগ করা হয় যে, ট্রেনের যাত্রীদের ক্যাটারিং পরিষেবার জন্য ব্যবহৃত খাবারের প্লেট ও কাঁটাচামচ অস্বাস্থ্যকর পরিবেশে পরিষ্কার করা হয়েছে। ভিডিয়োয় আরও দাবি করা হয়েছে যে, ঘটনাটি ট্রেনের ফার্স্ট এসি কোচে ঘটেছে। যেখানে যাত্রীদের সাধারণত উন্নত মানের পরিষেবা এবং পরিচ্ছন্নতা দেওয়ার অঙ্গীকার করে রেল। ঘটনাটি রেকর্ড করার সময় এক যাত্রীকে আইআরসিটিসি-র কর্মীর মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করতে শোনা যায়, “আপনি কী করছেন? এটা কি বাসন ধোয়ার উপযুক্ত জায়গা?” এর উত্তরে ওই কর্মচারী নীরবই ছিলেন। শৌচাগারের বাইরে দাঁড়িয়ে থাকা এক কর্মীর দিকে ফিরে যাত্রী জিজ্ঞাসা করেন, কী ঘটছে সে সম্পর্কে তিনি অবগত কি না? তিনি জানান এই মাত্র ঘটনাটি তাঁর চোখে পড়েছে।

‘ট্রুথ অ্যান্ড ট্র্যাক’ এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি ভাইরাল হতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। একটি প্রিমিয়াম ক্লাসের সফরে কী ভাবে এমন স্বাস্থ্যবিধি সংক্রান্ত ন্যূনতম বিধিনিষেধ মানা হয় না সে বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। ভিডিয়োটি পোস্ট করে রেল কর্তৃপক্ষ ও আইআরসিটিসি-র কাছে এর তদন্তের দাবি তুলেছেন অনেকেই। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বা এফএসএসএআই এর ব্যাখ্যা চেয়ে আইআরসিটিসি-কে একটি নোটিস পাঠিয়েছে। যদিও রেলের ক্যাটারিং সংস্থাটি এখনও নোটিসের বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেয়নি।

Advertisement
আরও পড়ুন