Viral Video

সবুজ লেহঙ্গা ও লাল ওড়নায় বিএড কলেজের অনুষ্ঠানে নেচে মন ভরালেন তরুণী! ভিডিয়ো দেখে প্রশংসার ঝড়

সমাজমাধ্যম দ্রুত ভাইরাল হওয়া ভিডিয়োয় এক কলেজছাত্রীকে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। মঞ্চে লাগানো একটি পোস্টার থেকে বোঝা যাচ্ছে ভিডিয়োটি জয়পুরের একটি বিএড কলেজের। ছাত্রী প্রথমে গানের তালে ধীরে ধীরে নাচ আরম্ভ করেন। পরে মঞ্চে রীতিমতো ঝ়়ড় তুললেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৩:০৪

ছবি: সংগৃহীত।

কলেজে অনুষ্ঠান চলছে। লেবুরঙা ঘাঘরার সঙ্গে লাল ও়়ড়না পরা এক তরুণী মঞ্চে উঠতেই যেন ঝ়়ড় উঠল। তরুণীর নাচ শুরু হতেই বিএড কলেজের অনুষ্ঠানের ভোল পাল্টে গেল মুহূর্তে। কলেজের সেই ছাত্রীর নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যম দ্রুত ভাইরাল হওয়া ভিডিয়োয় কলেজছাত্রীকে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। মঞ্চে লাগানো একটি পোস্টার থেকে বোঝা যাচ্ছে ভিডিয়োটি জয়পুরের একটি বিএড কলেজের। ছাত্রীটি প্রথমে গানের তালে তালে নাচতে থাকেন। তার পর গানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর উৎসাহও বেড়ে যায়। তরুণীর নাচ দেখে মঞ্চের নীচে থাকা দর্শক হাততালির পাশাপাশি শিসের ঝড় বইয়ে দেন। তরুণীর শুধু নাচছিলেন বললে ভুল হবে, বলা উচিত ঝড় তুলছিলেন। আর তাঁর সেই নৃত্য দেখে হাততালি পড়েছে মুহুর্মুহু।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘ব্লু_ড্রিমার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ওই পড়ুয়ার নাচের প্রশংসা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছাত্রীটির নাচ সত্যিই প্রশংসার যোগ্য এবং তাতে আত্মবিশ্বাস স্পষ্ট। নাচের প্রতিটি পদক্ষেপ ও মুখের অভিব্যক্তি তাঁর নাচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।’’ অন্য এক জন লিখেছেন ‘‘বিএড কলেজগুলোতে যে নাচ হয়, তার কোনও তুলনা হয় না।’’

Advertisement
আরও পড়ুন