viral video

যেন সিগারেট! মুখে পটকা দিয়ে আগুন তরুণের, প্রথম বার বাঁচলেও দ্বিতীয় বার ঘটল ভয়াবহ ঘটনা, ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে এক ব্যক্তি তার মুখে একটি আতশবাজি ধরে আছেন। ঠিক যেন একটি সিগারেট। তবে সিগারেট খাওয়ার থেকেও মারাত্মক ঘটনা ঘটল মুখে সেই আতশবাজি জ্বালানোয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০

ছবি: সংগৃহীত।

বিড়ি বা সিগারেট নয়, মুখে আতশবাজি নিয়ে তাতে আগুন ধরিয়ে স্টান্ট করতে গেলেন এক ব্যক্তি। প্রথম বার কোনও রকমে বিপদ এড়ালেও দ্বিতীয় বার একই চেষ্টা করতে গিয়ে ফল হল মারাত্মক। ভিডিয়ো বানাতে গিয়ে মুখের চেহারাই পাল্টে যাওয়ার জোগাড় হল তরুণের। সেই দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োটির সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি মুখে একটি আতশবাজি ধরে আছেন। ঠিক যেন একটি সিগারেট। এর পর মুখে রাখা সেই আতশবাজি জ্বালালেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে অদ্ভুত সেই কাজটি করতে দেখা গিয়েছে তরুণকে। সিগারেটের মতো আতশবাজি মুখে ঢুকিয়ে নেন তিনি। প্রথমে সেটিকে এক বার জ্বালানোর চেষ্টা করেন। পটকাটি প্রথম বার জ্বালিয়ে সেটিকে ফেলে দিতে সক্ষম হন তিনি। পরের বারও একই কাজ করেন। দ্বিতীয় পটকাটি ঠোঁটে চেপে দেশলাইয়ের কাঠি দিয়ে সেটিকে জ্বালান তিনি। তখনই বিস্ফোরণ হয়। কেঁপে ওঠেন তরুণ। এমনকি তাঁর ঠোঁটও আহত হয়। মুখ মুছতে মুছতে ক্যামেরা বন্ধ করতে বলেন ওই তরুণ।

ভিডিয়োটি ধর্মেন্দ্র সিংহ নামের এক সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। এটি দেখার পর থেকে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োয় থাকা ব্যক্তির বুদ্ধির বহর নিয়ে প্রশ্ন তুলেছেন প্রায় সকলেই। অত্যন্ত বিপজ্জনক স্টান্টটি করার জন্য তরুণের সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘বুদ্ধির জন্য এঁর পুরস্কার পাওয়া উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘প্রাণের মায়াও নেই।’’

Advertisement
আরও পড়ুন