viral video

মাঝনদীতে দু’টি বোটের সংঘর্ষ, ধেয়ে এসে সজোরে ধাক্কা মেরে উড়ল একটি নৌকা! উত্তরাখণ্ডের ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোট অপরটিকে ধাক্কা মেরে সেটির উপর দিয়ে উড়ে গিয়ে জলে পড়ে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে নৌকার চালকদের মধ্যে এক জন ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সোজা নদীতে পড়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২

ছবি: সংগৃহীত।

মুখোমুখি ধাক্কা লাগল দুই স্পিডবোটের। উত্তরাখণ্ডের পৌরি জেলার শ্রীনগর এলাকায় অলকানন্দা নদীতে দু’টি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দু’টিতেই পর্যটক ও দর্শনার্থীরা ছিলেন। নদীতে ঘুরতে ঘুরতে একটি বোট অপরটির দিকে ধেয়ে এসে ধাক্কা মারে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ধারী দেবী মন্দিরের কাছে অলকানন্দা নদীর জল কেটে এগিয়ে যাচ্ছে একটি বোট। তাতে বসে রয়েছেন যাত্রীরা। অন্য বোটটি বেশ কিছুটা দূর থেকে তার পিছন পিছন আসছিল। হঠাৎ করে বাঁক নিতে গিয়ে একটি বোট অপরটির খুব কাছে এসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোট অপরটিকে ধাক্কা মেরে সেটির উপর দিয়ে উড়ে গিয়ে জলে পড়ে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে নৌকার চালকদের মধ্যে একজন ভারসাম্য হারিয়ে ফেলেন এবং সোজা নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পর বেশ কয়েক মুহূর্ত ধরে, একটি নৌকা নদীর মাঝখানে অনিয়ন্ত্রিত ভাবে বৃত্তাকারে ঘুরতে থাকে। মাঝনদীতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা দৃশ্যত কাঁপতে থাকেন। তীরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থী ও স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি আরও বড় ধরনের দুর্ঘটনায় পরিণত হতে পারে ভেবে ভয়ে কাঁটা হয়ে যান তাঁরাও। তবে সৌভাগ্যবশত, কোনও গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।

এক্স হ্যান্ডলে ‘নিখিলসাইনি’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। দুর্ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই হাজার হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন