viral video

১৬৫ কেজি ওজন তুলতে গিয়ে মৃত্যুকে ছুঁয়ে ফিরলেন তরুণ! জিমে কসরতের সময় ভয়াবহ ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বেঞ্চে শুয়ে আছেন তরুণ। পাশে দাঁড়িয়ে এক তরুণী তাঁকে ওজন তোলার জন্য প্রস্তুত হতে সাহায্য করছেন। তাঁরা দু’জনেই বারবেলটি ধরে সাবধানে সঠিক অবস্থানে নিয়ে আসেন। পর মুহূর্তেই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

১৬৫ কেজি ওজন তুলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক তরুণ। জিমে গিয়ে ওজনসমেত ভারী লোহার দণ্ড তুলতে গিয়ে হাত ফস্কে তা গলার উপরে পড়ে যায় তরুণের। পাশে দাঁড়িয়ে ছিলেন সাহায্যকারী তরুণী। আচমকা সেই ঘটনার ফলে থতমত খেয়ে যান তিনিও। ভয়াবহ সেই দুর্ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বেঞ্চে শুয়ে আছেন তরুণ। পাশে দাঁড়িয়ে এক তরুণী তাঁকে ওজন তোলার জন্য প্রস্তুত হতে সাহায্য করছেন। তাঁরা দু’জনেই বারবেলটি ধরে সাবধানে সঠিক অবস্থানে নিয়ে আসেন। পর মুহূর্তেই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হন তরুণ। ওজনসমেত লোহার দণ্ডটি যথাস্থানে বসানোর পর তরুণ সেটি তাঁর বুকের দিকে নামিয়ে আনেন। সেটিকে আবার দু’হাত দিয়ে উপরে তোলার চেষ্টা করতেই বিপদ নেমে আসে। ওজনটি তোলার চেষ্টা করতেই সেটি তাঁর বুকের উপর চেপে বসে। সেটি দেখে তরুণী দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওজন এতই বেশি ছিল যে দু’জনের পক্ষেও তা তোলা সম্ভব হচ্ছিল না। সেটি সরানোর প্রাণপণ চেষ্টা করতে গিয়ে বারবেলটি পিছলে তরুণের গলার কাছে চেপে বসে। তিনি নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে শুরু করেন। তরুণীও বারবেলটি তোলার চেষ্টা চালিয়ে যান। বহু চেষ্টার পর তিনি অবশেষে বারবেলটি কোনওরকমে এক দিকে ঠেলে দেন। তরুণও দ্রুত সরে গিয়ে বারবেলটির কবল থেকে মুক্ত হয়ে নীচে পড়ে যান।

ভিডিয়োটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিকই ঘটনার ভয়াবহতা দেখে আঁতকে উঠেছেন। তরুণের শরীরচর্চার পদ্ধতি দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এমন একজন সাহায্যকারী রাখুন যাঁর আপনাকে সাহায্য করার মতো যথেষ্ট শক্তি আছে। ওই ওজন প্রাণঘাতী হতে পারত।”

Advertisement
আরও পড়ুন