ছবি: সংগৃহীত।
পরনে ঐতিহ্যবাহী পোশাক, মাথা ওড়না দিয়ে মোড়া। গা-ভর্তি সোনার গহনা। হাতে একটি মদের বোতল। মাটিতে সার দিয়ে বসে থাকা মহিলা অতিথিদের গ্লাসে মদ পরিবেশন করছেন তরুণী। হিমাচলের একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনুষ্ঠানের ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় এই দৃশ্যটিকে হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী প্রথা বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি সম্ভবত কোনও বিবাহ অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেখানে মহিলারা একটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে ভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শুধুমাত্র নারীদের জন্য সুন্দর করে সাজানো একটি আলাদা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে। সেখানে তাঁরা পৃথক ভাবে খাওয়াদাওয়া, বিশ্রাম এবং আনন্দ উপভোগ করতে পারেন। সেই তাঁবুতে মদের বোতল নিয়ে পরিবেশন করার সময় অতিথিদের পানীয় নেওয়ার অনুরোধ করতে দেখা গিয়েছে সুবেশা সেই তরুণীকে।
This is the Tradition of Himachal. pic.twitter.com/SDSW7NjSfu
— Go Himachal (@GoHimachal_) April 6, 2026
এক্স হ্যান্ডলে ‘গোহিমাচল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ভিডিয়োটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে নেটপাড়ায়। বেশ কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য বিভাগে এই দাবি তোলেন যে প্রথাটি হিমাচল প্রদেশের। আবার নেটাগরিকদের একাংশ এই দাবিকে খণ্ডন করে যুক্তি দেন যে এটি হিমাচল নয়, এটা উত্তরাখণ্ডের জৌনসার বাওয়ার অঞ্চলের ঐতিহ্য।
আবার ঐতিহ্যের নামে মদ্যপানকে সমর্থন করা হচ্ছে বলেও বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী এর কড়া সমালোচনা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “এটা আমাদের ঐতিহ্য বা সংস্কৃতি নয়। প্রকাশ্যে মদ্যপানের মতো বিষয়টিকে মহিমান্বিত করা বন্ধ করুন।”
[7:58 pm, 7/4/2026] Namami: 07operation